Posts

CCL DIGITAL CABLE TV

Image
CCL Digital brings out immense benefits for all parties involved: Viewers, Operators, and the Government. Viewers of CCL Digital shall get enhanced picture and sound quality comparing with existing analog cable television, large number of channels in multiple packages, option to subscribe preferred channel(s) from Ala Carte channel's group, HD channels etc. It has also the facility to record TV channel's program, Smart UI (User Interface), Channel Guide, Video on Demand, Games, Interactive Applications etc. What is STB (Set Top Box) CCL Digital STB Configuration:

দুই বছর পর ধারাবাহিকে ফিরলেন সঞ্জিদা প্রীতি, নতুন চরিত্রে চমক!

Image
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও টিভি নাটকের ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী সঞ্জিদা প্রীতি। পরিচালক তানভীর তন্ময়ের চলমান ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’ -এ যুক্ত হয়েছেন তিনি। ধারাবাহিকটির অষ্টম পর্ব থেকে দেখা যাবে তাকে। এতে জেরিন খান নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রীতি। গল্পে তিনি ফারিন খানের বড় বোন। বিদেশে বসবাস করলেও বোনের রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আসেন জেরিন। এরপর বোনের হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং প্রতিশোধ নেওয়ার মিশনে নামেন তিনি। চরিত্রটির সঙ্গে নিলয় আলমগীরের অভিনীত চরিত্রেরও রয়েছে গুরুত্বপূর্ণ সংঘাত। নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জিদা প্রীতি জানান, প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিকে কাজ করছেন তিনি। পরিচালকের সঙ্গে এটিই তার প্রথম কাজ। পাশাপাশি চরিত্রটিও আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা, যা উপভোগ করছেন তিনি। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন জান্নাতুল সুমাইয়া হেমা, শতাব্দী ওয়াদুদ, সুজাতা ও আলী রাজসহ অনেকে। করপোরেট দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রথম প্রেমের গল্প’। উল্লেখ্য, প্রচারের পর পাকিস্তানি ধারাবাহিক ‘শাইদাই’-এর গল্প...

ইমরানের নতুন গ্যাংস্টার অবতার, চমক দিলেন জেনেলিয়া ও অপরশক্তি!

Image
বলিউডে রোমান্সের পাশাপাশি ভয়ংকর গ্যাংস্টার চরিত্রেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন ইমরান হাশমি। এবার অপরাধজগতের অন্ধকার, প্রতিশোধ, রহস্য আর দুর্ধর্ষ অ্যাকশন নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। তাঁর নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’ -এর ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ট্রেলারে ইমরান হাশমিকে দেখা গেছে এক জটিল অতীতের ভার বয়ে বেড়ানো গ্যাংস্টারের চরিত্রে। নিজের অতীত ও বর্তমানের নানা সংকটের মধ্যে আটকে থাকা এই চরিত্রকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প। পরিচিত গ্যাংস্টার ঘরানার গল্প হলেও ট্রেলারে অ্যাকশন, রহস্য আর উত্তেজনার যে ঝলক মিলেছে, তাতে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে ভক্তদের। তবে এবারের সিনেমায় ইমরানের পাশাপাশি বড় চমক অভিনেতা অপরশক্তি খুরানা। তাঁকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। ট্রেলারে তাঁর স্বল্প উপস্থিতিতেই ফুটে উঠেছে ভয়ংকর এক খলনায়কের রূপ। ইমরান ও অপরশক্তির মুখোমুখি সংঘাত যে সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে, তা ট্রেলার দেখেই আঁচ করা যায়। অন্যদিকে, অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের উপস্থিতিও তৈরি করেছে নতুন কৌতূহল। ট্রেলারে তাঁকে খুব বেশি সময় দেখা না গেলেও তাঁর চরিত্রটি নি...

বিয়ের সাজে হাতে পিস্তল! নতুন রূপে তাসনিয়া ফারিণ, আসছে ‘ডাকাতিয়া বাঁশি’

Image
ওটিটি থেকে কিছুটা বিরতির পর আবারও নতুন চমক নিয়ে ফিরছেন ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার তাঁকে দেখা যাবে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে, চড়কির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’ -তে। ইমরাউল রাফাত পরিচালিত এই সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চড়কি। প্রকাশিত কয়েকটি ছবিতে ফারিণকে দেখা গেছে বিয়ের সাজে, অথচ হাতে ধরা পিস্তল! শুধু ফারিণ নন, সহশিল্পী আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকেও দেখা গেছে আগ্নেয়াস্ত্র হাতে। প্রকাশিত এসব ছবি ইতোমধ্যেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। নিজের নতুন চরিত্র প্রসঙ্গে ফারিণ জানিয়েছেন, ক্যামেলিয়া নামের মতোই বেশ অদ্ভুত ও ব্যতিক্রমী একটি চরিত্র। সিরিজটি ডার্ক কমেডি ঘরানার, যেখানে তাঁর চরিত্রের মধ্যেও রয়েছে বেশ কিছু অন্ধকার দিক। এর আগে কোনো সিরিজে কমেডি নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়নি তাঁর। তাই ‘ডাকাতিয়া বাঁশি’ হতে যাচ্ছে এই অভিনেত্রীর জন্যও এক নতুন অভিজ্ঞতা। ফারিণের ভাষায়, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্যনির্ভর গল্পের আধিক্যের মধ্যে তিনি এবার ভিন্ন কিছু করতে চেয়েছেন...

প্রিয়ন্তী উর্বী: লালগালিচা থেকে ইউরোপ জয়!

Image
  লালগালিচায় স্পষ্টভাষী, ভ্রমণে দুরন্ত! প্রিয়ন্তী উর্বীর জীবনের গল্পে কেন মুগ্ধ সবাই? লালগালিচায় তারকা ও নির্মাতাদের একটু অপ্রস্তুত করে দেওয়া মজার প্রশ্ন, অভিনয়ে জটিল সংলাপের চ্যালেঞ্জ কিংবা ইউরোপের অচেনা পথে ঘুরে বেড়ানো—সবকিছুতেই নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দেন প্রিয়ন্তী উর্বী। উপস্থাপক, অভিনেত্রী ও ভ্রমণপিপাসু এই তারকার সবচেয়ে বড় পরিচয়, তিনি স্পষ্টভাষী, প্রাণবন্ত এবং নিজের মতো করে জীবন উপভোগ করতে ভালোবাসেন। প্রচলিত ধারার উপস্থাপনায় খুব একটা বিশ্বাসী নন উর্বী। তার কাছে উপস্থাপনা মানে শুধু আনুষ্ঠানিক প্রশ্ন-উত্তর নয়, বরং আড্ডায় প্রাণ ফিরিয়ে আনা, হাসি-ঠাট্টায় মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলা। সম্প্রতি দ্বিতীয়বারের মতো ‘ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে উপস্থাপনার দায়িত্ব পালন করেন তিনি। এবার প্রচলিত স্ক্রিপ্টের বাইরে গিয়ে প্রতিটি নির্মাতা ও শিল্পীর জন্য আলাদা প্রশ্ন সাজিয়েছিলেন। এমনকি তারকাদের নিয়ে মজার ‘কিল, ডেট অর ম্যারি’ খেলাতেও মেতে ওঠেন। নিজের উপস্থাপনার পরিবর্তন প্রসঙ্গে উর্বী বলেন, প্রথমবার কিছুটা দ্বিধায় ছিলেন, সবার ...

অপু-আদনানের চুমুর ভিডিও ভাইরাল! তবে বাস্তবে নয়—প্রচারণার অংশ। 👀

Image
 ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর সময় হঠাৎ তাঁকে চুমু দেন এক যুবক। মুহূর্তটির পর লাজুক হাসিতে মেতে ওঠেন অপু। ভিডিওতে যুবকটিকে হবু বর-কনের সাজে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যায়। তাঁর নাম আদনান আজাদ। মেহেদি অনুষ্ঠানের আবহে দুজনের খুনসুটির একপর্যায়ে ঘটে এই ঘটনা। তবে এটি বাস্তব কোনো ঘটনা নয়—একটি প্রচারণামূলক ভিডিওর দৃশ্য। দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে ভিডিওটি। এর আগে, গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেগুলো প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক এবং একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই ছবির মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে, অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারে...

হ্যালোইনে ভূতের সাজ নয়—মায়ের স্মৃতিতে ‘নাগিনা’র শ্রীদেবী হয়ে উঠলেন জাহ্নবী কাপুর।

Image
হ্যালোইনে ভূতের সাজ নয়—মায়ের স্মৃতিতে ‘নাগিনা’র শ্রীদেবী হয়ে উঠলেন জাহ্নবী কাপুর। ১৯৮৬ সালের কালজয়ী সিনেমা নাগিনা য় শ্রীদেবীর পরা সেই গোলাপি পোশাক, গয়না, মেকআপ আর চুলের সাজ—সবকিছু যত্ন করে ফুটিয়ে তুলেছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া ছবি ও ভিডিওতে সিনেমার পোস্টার এবং পরিচিত কিছু দৃশ্যও নতুনভাবে তুলে ধরেছেন তিনি। জাহ্নবীর এই হ্যালোইন সাজে ছিল মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার ছোঁয়া। তাঁর সঙ্গে ছিলেন অরি, যিনি ঋষি কাপুরের চরিত্রে সেজেছিলেন; আর বন্ধু বৈষ্ণব প্রবীণ রূপ দিয়েছেন অমরীশ পুরীর চরিত্রে। জাহ্নবীর কথায়, হ্যালোইনে অনেকে প্রিয় চরিত্র বা স্মরণীয় কোনো দৃশ্যের সাজে হাজির হন। তাঁর কাছে সবচেয়ে আইকনিক মানুষটি যে মা শ্রীদেবী, সেই আবেগই যেন ধরা পড়েছে এই বিশেষ সাজে। #JanhviKapoor #Sridevi #Nagina #Halloween  

বেশি ভালো ভালো নয়" মেহজাবীনের এই ক্যাপশন নিয়েই এখন সবার আলোচনা!

Image
  ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সাধারণত কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি, আর কাজ দিয়েই বারবার ফিরে আসেন শিরোনামে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের সক্রিয়তার জন্যও আলোচনায় আসেন এই অভিনেত্রী। কাজের খবর যেমন ভক্তদের জানান, তেমনি কখনো কখনো শেয়ার করেন পারিবারিক ও ব্যক্তিগত নানা মুহূর্তও। এবার একগুচ্ছ ছবি পোস্ট করে যেন নীতিবার্তাই দিলেন মেহজাবীন। বুধবার, ২৮ অক্টোবর, দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পায় ছবিগুলো। ক্যাপশনে তিনি লেখেন, "বেশি ভালো ভালো নয়।" কথাটি আসলে নিউজিল্যান্ডের অল্টারনেটিভ সোল ব্যান্ড লেইজারের একটি গানের নাম। ছবিগুলোর সঙ্গে সেই গানটিই জুড়ে দিয়েছেন তিনি। ছবিতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে অভিনেত্রীকে। তবে ছবিগুলো কোথায় তোলা, সে বিষয়ে কিছু জানাননি তিনি। নেটিজেনদের কাছে অবশ্য ছবিগুলো বেশ পছন্দ হয়েছে। এরই মধ্যে রিঅ্যাকশন পড়েছে প্রায় ছয় হাজার। এদিকে, ভিকি জাহেদের সিনেমা "খলনায়ক"-এ দেখা যাবে মেহজাবীনকে। সেখানে তিনি থাকবেন অতিথি চরিত্রে। চরিত্রটি কেমন, কিংবা গল্পে তাঁর ভূমিকা কী, তা এখনো জানা যায়নি। এটি ...