শিশুর কণ্ঠে বড়দের জন্য বার্তা—এমন গান আগে শোনা গেছে কি?
শিশুশিল্পী মৃন্ময়ী মেঘার কণ্ঠে প্রকাশিত হয়েছে ব্যতিক্রমধর্মী গান ‘অবিশ্বাসের দেশে’। নাম শুনেই বোঝা যায়, এটি শুধু বিনোদনের জন্য নয়—বরং বড়দের জন্য ভাবনার দরজা খুলে দেওয়ার এক সুরেলা প্রয়াস। গানের কথায় শিশুরাই যেন বড়দের ভুল, অবহেলা আর অসংগতি নিয়ে মৃদু কিন্তু শক্ত বার্তা দিচ্ছে।
গানটির কথা ও সুর করেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর, সঙ্গীত আয়োজন করেছে অটামনাল মুন। ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের আওতায় ‘Gaanshala EKNC’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন মুজাহিদ মিজাব, যেখানে মডেল হিসেবেও দেখা গেছে মেঘাকে।
গানটি প্রসঙ্গে নির্ঝর বলেন, সময়টা এমন যে কার কথা কে শুনবে, বোঝা কঠিন। কিন্তু শিশুর কণ্ঠে বলা কথা হয়তো বড়দের কানে একটু বেশি পৌঁছাবে। সেই ভাবনা থেকেই এই গান।
চতুর্থ শ্রেণির ছাত্রী মেঘা জানায়, নির্ঝর আঙ্কেলের লেখা ও সুরে, মুন আঙ্কেলের সংগীতে এটি তার দ্বিতীয় কাজ। গানটি গাইতে এবং ভিডিওতে অংশ নিতে তার দারুণ লেগেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে অটামনাল মুনের লেখা, সুর ও সংগীতে ‘ভূতের রাজা দিলো বর’ ছিল মেঘার প্রথম মৌলিক গান। ২০২৫ সালে নির্ঝরের লেখা ও সুরে ‘হাউ মাউ খাউ’ ছিল তার দ্বিতীয় গান। আর এবার ‘অবিশ্বাসের দেশে’—শিশুর কণ্ঠে বড়দের জন্য এক অনন্য সংগীত বার্তা।
*Youtube link: https://youtu.be/lkJjjzxtGsk?si=7UzsUqygRymZ6nIv
#ObishwasherDeshe #MrinmoyeeMegha #EkNirjharerGaan #BanglaMusic

Comments
Post a Comment