Posts

Showing posts with the label AI

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সাফল্য, শাফায়েত মনসুরের ‘মাইন্ড ইট’ পেল নতুন স্বীকৃতি

Image
বাংলাদেশি নির্মাতা শাফায়েত মনসুরের পরীক্ষামূলক এআই-নির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাইন্ড ইট’ আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। চলচ্চিত্রটি এবার এনভাটো আয়োজিত ‘OMNI 1.5 HYPERPHANTASIA’ প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে, যা এর বিশ্বব্যাপী উৎসবযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে স্পেনের লা গারিগা ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট ইন্ডি ফিল্ম’ পুরস্কার জিতে আলোচনায় আসে ‘মাইন্ড ইট’। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়াকে চলচ্চিত্রটির জন্য আরেকটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ৩,৮০০-এরও বেশি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত হয়েছে ‘মাইন্ড ইট’। প্রতিযোগিতাটির জুরি বোর্ডে ছিলেন হলিউড নির্মাতা অ্যালেক্স প্রোইয়াস , যিনি ‘আই, রোবট’, ‘দ্য ক্রো’ ও ‘ডার্ক সিটি’র মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। এছাড়া জুরি প্যানেলে ছিলেন খ্যাতনামা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ প্রফেসর টবি ওয়ালশ । এই অর্জন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাফায়েত মনসুর বলেন, ‘মাইন্ড ইট’ মূলত কোনো বাণিজ্যিক পরিকল্পনা থেকে তৈরি হ...

বিলবোর্ড চার্টে প্রথম এআই গায়িকা—জানুন কে এই Xania Monet!

Image
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ছুঁয়ে ফেলেছে সংগীতের জগতেও নতুন এক মাইলফলক। এআই গায়িকা জানিয়া মনেট (Xania Monet) ইতিহাস গড়েছেন—তিনি প্রথম কৃত্রিম শিল্পী, যিনি যথেষ্ট রেডিও সম্প্রচার ও জনপ্রিয়তা অর্জন করে বিলবোর্ড চার্টে জায়গা করে নিয়েছেন! ২০২৫ সালের গ্রীষ্মে প্রথম গান প্রকাশের পর থেকেই জানিয়া মনেটের নাম ছড়িয়ে পড়ে সংগীতপ্রেমীদের মধ্যে। তাঁর গান “Let Go, Let God” জায়গা পেয়েছে Hot Gospel Songs চার্টে, আর “How Was I Supposed to Know” উঠেছে Hot R&B Songs তালিকায়। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার , যা প্রমাণ করে এআই শিল্পী হিসেবেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এই ভার্চুয়াল গায়িকাকে তৈরি করেছেন টেলিশা নিকি জোন্স , মিসিসিপির একজন কবি ও গীতিকার। তিনি নিজেই জানিয়ার সব গান লিখেন এবং “ Suno ” নামের জেনারেটিভ এআই টুল ব্যবহার করে সংগীত তৈরি করেন। আগস্টে জানিয়া প্রকাশ করেন তাঁর প্রথম অ্যালবাম “Unfolded” , যাতে ছিল ২৪টি গান। সেপ্টেম্বরেই আসে তাঁর ৭ গানের ইপি “Pieces Left Behind” । প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর কণ্ঠস্বরকে বর্ণনা করা হয়েছে “মসৃণ, আত্মভরা ও অবিশ্বাস্যভাবে ম...