Posts

Showing posts with the label kolkata

অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেব, আবেগঘন বার্তায় বললেন—‘আপনি সবসময় বাবার মতো’

Image
অসুস্থ বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। শুক্রবার (৭ আগস্ট) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গিয়ে মিঠুনের সঙ্গে দেখা করেন তিনি। লাদাখে নিজের নতুন সিনেমা ‘DeSu 7’ -এর শুটিং শেষ করে শুক্রবারই কলকাতায় ফেরেন দেব। শহরে ফিরেই দেরি না করে হাসপাতালে ছুটে যান তিনি। সম্প্রতি হাতের অস্ত্রোপচার হয়েছে মিঠুনের। তাঁকে দেখতে এর আগে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও মিঠুন ও দেবের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই বেশ গভীর। দেব বহুবার মিঠুনকে নিজের বাবার মতো একজন অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন। এমনকি এই ঘনিষ্ঠতার কারণে রাজনৈতিক মহলে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। মিঠুনের সঙ্গে দেখা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন দেব। আবেগঘন সেই বার্তায় তিনি লেখেন, “আপনি সবসময় আমার কাছে বাবার মতো ছিলেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং জীবনের প্রাপ্য সবকিছুর জন্য শুভকামনা।” ছবির একটিতে দেখা যায়, দেবের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন মিঠুন। পোস্টটি প্রকাশের পরই ভক্ত-অনুরাগ...

সৃজিত মুখার্জির নতুন গোয়েন্দা ছবিতে ইধিকা পল

Image
  বাংলাদেশ ও ভারতের দুই বাংলা মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ইধিকা পল। এবার তিনি যুক্ত হলেন ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্রে, যেখানে কেন্দ্রীয় চরিত্র ‘কানাইচরণ’-এর গল্প বড় পর্দায় তুলে ধরা হবে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লেখক রাজর্ষি দাস ভৌমিকের জনপ্রিয় ‘কানাইচরণ’ সিরিজের বিভিন্ন গল্প পড়ার পর সৃজিত মুখার্জি চলচ্চিত্র নির্মাণের জন্য ‘কালাপানির দিশা’ গল্পটি বেছে নিয়েছেন। তবে ছবিটির চূড়ান্ত নাম একই থাকবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। চলচ্চিত্রে গোয়েন্দা কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জিশু সেনগুপ্ত। একই সঙ্গে ইধিকা পলের নামও নিশ্চিত করেছেন নির্মাতা। তবে ছবিতে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো গোপন রাখা হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মহড়ার কয়েকটি ছবিতে ক্রিকেটারের পোশাকে দেখা গেছে ইধিকাকে। এরপর থেকেই ভক্তদের মধ্যে জোর গুঞ্জন, তিনি হয়তো ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন। যদিও এ বিষয়ে নির্মাতা বা অভিনেত্রী কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। অন্যদিকে, নিজের সামাজিক যোগাযোগমা...

রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টার দেব-কে

Image
  বাংলা টেলিভিশনের জনপ্রিয় কুইজভিত্তিক রিয়েলিটি শো ‘দাদাগিরি’ -র নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টার দেব -কে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের উপস্থাপক সৌরভ গাঙ্গুলীর অধ্যায়ের সমাপ্তি ঘটছে। কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন দেব। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটু নার্ভাস, একটু খুশি। সবকিছুর চেয়ে বেশি উত্তেজিত। শুরু হচ্ছে একেবারে নতুন এক যাত্রা।” এর আগে দেব ‘দাদাগিরি’-র নতুন মৌসুমের প্রচারণার শুটিং করেছেন বলে খবর প্রকাশিত হলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার তার ঘোষণার পর দর্শকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নিজের স্বতন্ত্র উপস্থাপনা দিয়ে জনপ্রিয় এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবেন তিনি। বছরের পর বছর সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় ‘দাদাগিরি’ বাংলা টেলিভিশনের অন্যতম সফল রিয়েলিটি শো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে দেব কীভাবে সেই জনপ্রিয়তা ধরে রেখে নিজের ছাপ ফেলবেন, তা নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। এদিকে অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও ব্যস্ত সময় পা...

‘দিদি নম্বর ১’-এ নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে স্বস্তিকা মুখার্জি

Image
দীর্ঘ প্রায় দেড় দশক ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’ -এর পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছে অনুষ্ঠানটির সঙ্গে তাঁর নাম এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল যে, অনেকের কাছেই ‘দিদি’ মানেই ছিল রচনা। তবে এবার সেই পরিচিত সমীকরণে আসছে বড় পরিবর্তন। শোটির নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি । সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোর মাধ্যমে জি বাংলা আনুষ্ঠানিকভাবে নতুন ‘দিদি’ হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছে। শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন মৌসুমে বদলে যাচ্ছে অনুষ্ঠানটির বেশ কিছু নিয়ম ও উপস্থাপনাও। আগে যেখানে একসঙ্গে চারজন প্রতিযোগী অংশ নিতেন, সেখানে এবার অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১০। পাশাপাশি যোগ হচ্ছে নতুন নতুন গেম সেগমেন্ট ও চমকপ্রদ পর্ব। সময়সূচিতেও এসেছে পরিবর্তন। এতদিন দুপুরে প্রচারিত হওয়া অনুষ্ঠানটি এখন থেকে সম্প্রচারিত হবে রাত ১০টা ১৫ মিনিটে (ভারতীয় সময়)। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে ‘দিদি নম্বর ১’-এর নতুন যাত্রা। অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, কাজের চাপ একটি কারণ ...

আলোচনায় টালিউডের দুই পরিচিত মুখ পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জি

Image
  ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী অস্থির সময়ের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে নতুন করে আলোচনায় টালিউডের দুই পরিচিত মুখ পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখার্জি। কলকাতার গড়িয়াহাট থানায় তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার খবর প্রকাশিত হচ্ছিল। ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের কিছু মন্তব্য, প্রতিক্রিয়া ও পোস্ট জনমনে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগকারী দাবি করেছেন। মূলত এক্স (সাবেক টুইটার)-এ ২০২১ সালের মে মাসে দেওয়া কিছু পোস্ট ও রিপ্লাইকে কেন্দ্র করেই এই বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সংবাদসূত্রের তথ্য অনুযায়ী, একজন আইনজীবী গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আনুষ্ঠানিকভাবে এফআইআর গ্রহণ করে। পুলিশ সূত্র জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টগুলো যাচাই করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ঠিক কোন ধারায় মামলা রুজু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হ...