নতুন জুটিতে দর্শক মাতাচ্ছেন তটিনী- পার্থ, প্রশংসায় ভাসছে ‘অমর প্রেম’
চিরন্তন ভালোবাসার গল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরে দর্শকদের মন জয় করেছে টেলিভিশন নাটক ‘অমর প্রেম’ । নাটকটির সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখের একেবারে নতুন অনস্ক্রিন জুটি, যাদের রসায়ন ইতোমধ্যেই দর্শক ও শোবিজ অঙ্গনের প্রশংসা কুড়িয়েছে। নাটকটি মুক্তির পর থেকেই সহকর্মী শিল্পী ও নির্মাতাদের শুভেচ্ছায় ভাসছেন পার্থ শেখ। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক মাধ্যমে পার্থকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "পর্দা নতুন এক তারকাকে খুঁজে পেয়েছে। ছোট ভাই, অনেক অনেক শুভকামনা। সামনে আরও সাফল্য আর ভালোবাসা তোমার অপেক্ষায় থাকুক।" এছাড়াও অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং নির্মাতা জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, এমরোজ শাওন ও হাসিব হোসেন রাখী নতুন এই জুটির সাফল্য কামনা করেছেন। প্রায় সাত মাস বিরতির পর ‘অমর প্রেম’ দিয়েই অভিনয়ে ফিরেছেন পার্থ শেখ। ব্যক্তিগত কারণে বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়া এই অভিনেতার প্রত্যাবর্তনকে দর্শকও উষ্ণভাবে গ্রহণ করেছেন। নাটকের নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, নতুন গল্প, নতুন জুটি এবং ভিন্নধর্মী উপস্থাপনার এই প্রচেষ্টা সফল করতে পুরো টিমের আন্ত...