Posts

Showing posts with the label Tamil cinema

সালমান খানের নতুন সিনেমার নাম কি ‘মনস্টার’? সঙ্গী হচ্ছেন নয়নতারা!

Image
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভামশি পেইডিপল্লি পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত বহুল প্রতীক্ষিত এই সিনেমার নাম হতে পারে ‘মনস্টার’ । শুরুতে প্রকল্পটি ‘SVC63’ নামে পরিচিত ছিল। তবে নতুন প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত ‘মনস্টার’ নামেই সিনেমাটি মুক্তি পেতে পারে। যদিও সিনেমার নাম নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এরই মধ্যে ছবিটির অ্যাকশন দৃশ্য নিয়েও সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে, শুটিংয়ে নিজের বেশির ভাগ অ্যাকশন দৃশ্য নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি শুটিং চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তা ও কাজের ধারাবাহিকতার বিষয়টি মাথায় রেখে সালমান নিজেই আরও বেশি স্টান্ট দৃশ্যে অংশ নিচ্ছেন। এই সিনেমাটি সালমান খানের ক্যারিয়ারে কয়েকটি কারণে বিশেষ। পরিচালক ভামশি পেইডিপল্লির সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। একইভাবে জনপ্রিয় প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবার কাজ করছেন বলিউডের ‘ভাইজান’। তবে দর্শ...

হাসপাতালে জুনিয়র এনটিআর, সফল কাঁধের অস্ত্রোপচার

Image
 ভক্তদের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। ‘আরআরআর’খ্যাত এই অভিনেতার কাঁধে বুধবার (১২ আগস্ট) সফলভাবে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জুনিয়র এনটিআর ভক্ত, পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানান। চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, সবার সমর্থনই তাঁর জন্য বড় শক্তি। অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। এর আগে চিকিৎসকেরা তাকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। অভিনেতার সুস্থতার খবর স্বস্তি দিয়েছে তাঁর ভক্তদের। তবে শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নির্ভর করবে তাঁর শারীরিক সুস্থতা ও চিকিৎসকদের পরামর্শের ওপর। এদিকে জুনিয়র এনটিআরের পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমাতেই পরবর্তী সময়ে বড় পর্দায় দে...

মন্না এবং তামিল সুপারস্টার বিজয়ের একটি ভাইরাল ছবি

Image
বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা মন্না এবং তামিল সুপারস্টার বিজয়ের একটি ভাইরাল ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, প্রায় দুই দশক আগে তোলা এই ছবিতে দেখা যায় বিজয় মন্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন, যা দুই ইন্ডাস্ট্রির ভক্তদের মধ্যে ব্যাপক আবেগ তৈরি করেছে। তবে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই এর সত্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকের ধারণা, এটি বাস্তব কোনো ছবি নয়, বরং আধুনিক AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ মনে করছেন, মন্না যেহেতু “বাস্তব”, “মিনিস্টার” ও “বীর সৈনিক”-এর মতো চলচ্চিত্রের পোস্ট-প্রোডাকশনের কাজে নিয়মিত চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও AVM স্টুডিওতে যেতেন এবং একই সময়ে বিজয়ও তামিল ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন, তাই তাদের দেখা হওয়া অসম্ভব নয়। মন্নার স্ত্রী শেলী মন্নাও বিষয়টি নিশ্চিত করতে পারেননি, যদিও তিনি বলেছেন মন্না কাজের সূত্রে প্রায়ই ভারতে যেতেন। অন্যদিকে ছেলে সিয়াম ইলতেমাশ এটিকে AI দিয়ে তৈরি বলেই দাবি করেছেন। তবে সত্য-মিথ্যা যাই হোক, ছবিটি আবারও প্রমাণ করেছে যে মন্না এখনও সাধারণ মানুষের হৃদয়ের নায়ক হয়ে আছেন। রাজনীতি থেকে দূরে থেকে ম...