ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশিত হলো তানিম নূরের নতুন চলচ্চিত্র “বনলতা এক্সপ্রেস”–এর ফার্স্ট লুক

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশিত হলো তানিম নূরের নতুন চলচ্চিত্র “বনলতা এক্সপ্রেস”–এর ফার্স্ট লুক, আর তাতেই তৈরি হয়েছে কৌতূহল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প “কিছুক্ষণ” অবলম্বনে নির্মিত এই সিনেমা ইতোমধ্যেই পোস্টার দিয়ে আলোচনায় ছিল, এবার ফার্স্ট লুক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিল।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় ঝলকটি। নস্টালজিক এক রেলস্টেশন আর ট্রেনযাত্রার আবহে ধীরে ধীরে সামনে আসে নানা চরিত্র—যেন পুরো বাংলাদেশকেই একসঙ্গে দেখা যাচ্ছে একটি যাত্রাপথে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইনতেখাবা দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজসহ আরও অনেকে। ফার্স্ট লুকে সাবিলা নূরকে দেখা যায় এক সাধারণ বাঙালি নারীর চরিত্রে। চঞ্চল চৌধুরী একজন মন্ত্রীর ভূমিকায়, তার স্ত্রীর চরিত্রে আজমেরী হক বাঁধন এবং চিকিৎসকের ভূমিকায় শরিফুল রাজ। মোশাররফ করিমকেও দেখা গেছে ভিন্ন এক আবহে।

মজার বিষয় হলো, “মহানগর” সিরিজের জনপ্রিয় সংলাপ—“দুইটা কথা মনে রাখবে”—টিজারে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি চমক যোগ করেছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, হুমায়ূন আহমেদের গল্প মানেই মানবিক অনুভূতি, নীরব কষ্ট আর গভীর মানবতার ছোঁয়া। “বনলতা এক্সপ্রেস” সেই অনুভূতিগুলোকে দৃশ্যমান এক ভ্রমণে রূপ দিতে চেয়েছে—যেখানে ট্রেনযাত্রার ভেতর দিয়ে ধরা পড়বে দেশ ও মানুষের গল্প।

ঈদুল ফিতরে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি আগামী ৩ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবেও প্রদর্শিত হবে সিনেমাটি।

#বনলতা_এক্সপ্রেস
#ঈদ_রিলিজ
#তানিম_নূর
#বাংলা_সিনেমা


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]