দীর্ঘ দশ মাস বিরতির পর আবারও মঞ্চে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল

দীর্ঘ দশ মাস বিরতির পর আবারও মঞ্চে ফিরছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। সেপ্টেম্বর থেকে কানাডা ট্যুরের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ব্যান্ডটি। ট্যুরের প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর ভ্যাঙ্কুভারে। এছাড়াও টরন্টো ও ক্যালগেরিসহ আরও কয়েকটি শহরে শো আয়োজনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় শেষবার পারফর্ম করার পর ব্যক্তিগত নানা কারণ ও লিংকনের মায়ের মৃত্যুর ঘটনায় কিছুটা সময়ের জন্য কনসার্ট থেকে দূরে ছিল ব্যান্ডটি। বর্তমানে লিংকন কানাডায় অবস্থান করছেন এবং সেখান থেকেই পুরো ট্যুরের সমন্বয় করছেন।

এই ট্যুরে ভক্তরা শুনতে পাবেন আর্টসেলের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন কিছু গানও। অস্ট্রেলিয়া থেকে যোগ দেবেন ব্যান্ডের বেইজিস্ট সেজান। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন লিংকন, শাজু, জুয়েল, ফয়সাল ও সেজান। আবারও আন্তর্জাতিক মঞ্চে আর্টসেলের প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

#Artcell #BanglaRock #CanadaTour #RockMusic


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]