মুক্তি পেতে যাচ্ছে নাজিফা তুষি অভিনীত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘ANNiE’


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের দর্শকদের জন্য মুক্তি পেতে যাচ্ছে নাজিফা তুষি অভিনীত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘ANNiE’। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পর এবার সিরিজটি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম iScreen-এ স্ট্রিম হবে।

জার্মানির Series Camp Festival-এর Women in Series বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি সিরিজ হিসেবে ‘ANNiE’ ইতোমধ্যেই ইতিহাস গড়েছে। বুধবার (২৯ জুলাই) চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিজটির স্ট্রিমিং চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফারিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবুসহ সংশ্লিষ্টরা।

প্রযোজক এহসানুল হক বাবু জানান, আন্তর্জাতিক উৎসবে প্রশংসা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে ‘ANNiE’ তুলে ধরতে পেরে তারা ভীষণ আনন্দিত। তাঁর বিশ্বাস, গল্প বলার ভঙ্গি, নির্মাণশৈলী এবং অভিনয়ের মাধ্যমে সিরিজটি দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে।

গত ৯ জুন জার্মানির কোলোন শহরে অনুষ্ঠিত Series Camp Festival-এ ‘ANNiE’-এর বিশ্বপ্রিমিয়ার হয়। শুধুমাত্র টেলিভিশন সিরিজকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে প্রথমবারের মতো জায়গা করে নেয় কোনো বাংলাদেশি সিরিজ। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল ও অডেশাস অরিজিনালসের ব্যানারে নির্মিত সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন অপূর্ব বকশী।

উল্লেখ্য, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর আগে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। তাঁর ‘রেহানা মরিয়ম নূর’ ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের Un Certain Regard বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করে।

#ANNiE #NazifaTushi #BangladeshiCinema #OTT

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]