সালমান খানের নতুন সিনেমার নাম কি ‘মনস্টার’? সঙ্গী হচ্ছেন নয়নতারা!


বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভামশি পেইডিপল্লি পরিচালিত এবং দিল রাজু প্রযোজিত বহুল প্রতীক্ষিত এই সিনেমার নাম হতে পারে ‘মনস্টার’

শুরুতে প্রকল্পটি ‘SVC63’ নামে পরিচিত ছিল। তবে নতুন প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত ‘মনস্টার’ নামেই সিনেমাটি মুক্তি পেতে পারে। যদিও সিনেমার নাম নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এরই মধ্যে ছবিটির অ্যাকশন দৃশ্য নিয়েও সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে, শুটিংয়ে নিজের বেশির ভাগ অ্যাকশন দৃশ্য নিজেই করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি শুটিং চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তা ও কাজের ধারাবাহিকতার বিষয়টি মাথায় রেখে সালমান নিজেই আরও বেশি স্টান্ট দৃশ্যে অংশ নিচ্ছেন।

এই সিনেমাটি সালমান খানের ক্যারিয়ারে কয়েকটি কারণে বিশেষ। পরিচালক ভামশি পেইডিপল্লির সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। একইভাবে জনপ্রিয় প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবার কাজ করছেন বলিউডের ‘ভাইজান’।

তবে দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে আরেকটি কারণে—এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সালমান খানের বিপরীতে দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির দুই বড় তারকাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন। এখন দেখার বিষয়, নির্মাতারা কবে আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ও পুরো প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেন।

#SalmanKhan #Nayanthara #Monster #Bollywood

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]