অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে


সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেসবুক অ্যাকাউন্ট ও তথাকথিত নিউজ পেজ অপূর্বর ছবি ব্যবহার করে তার নামে বিতর্কিত রাজনৈতিক মন্তব্য ছড়িয়ে দিচ্ছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

শুক্রবার দুপুরে অপূর্ব নিজেই তার ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ডগুলোর স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে তার নামে এমন কিছু মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে, যা বাস্তবে তিনি কখনোই বলেননি। অপূর্ব স্পষ্টভাবে জানান, এসব বক্তব্য তার ব্যক্তিগত মতামত নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

এ ধরনের ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে অপূর্ব লিখেছেন, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চলতে থাকলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টেও অপূর্ব একই ধরনের গুজবের শিকার হন। যুক্তরাষ্ট্রে প্রায় সাত মাস থাকার পর দেশে ফিরে সন্তানের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হলে, সেটিকে ঘিরেও কিছু মানুষ কুরুচিপূর্ণ ও ভুয়া আলোচনা ছড়িয়েছিল। সেসময়ও অপূর্ব আইনগত পদক্ষেপ নিয়েছিলেন।

#ভুয়াখবর #অপূর্ব #মিসইনফরমেশন #সোশ্যালমিডিয়াসচেতনতা


 

Comments