Posts

Showing posts from October, 2026

ঈদুল আজহা ২০২৭-এ আসছে শাকিব খানের ‘মোহাব্বত’, প্রকাশ্যে সিনেমার প্রথম ঝলক

Image
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আবারও ফিরছেন রোমান্টিক ঘরানার সিনেমায়। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর সাফল্যের পর পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে নতুন সিনেমা ‘মোহাব্বত’-এ জুটি বাঁধছেন এই সুপারস্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিনেমাটির নাম, সঙ্গে প্রকাশ করা হয়েছে প্রথম ঝলক। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মোহাব্বত’। প্রকাশিত পোস্টারে শাকিব খানকে দেখা গেছে ভিন্নধর্মী এক লুকে। গায়ে ওভারকোট, হাতে বন্দুক—চরিত্রটির মধ্যে যেন অ্যাকশন ও রহস্যের আভাস রয়েছে। তাঁর পাশে সাদা সালোয়ার-কামিজ ও লাল ওড়না পরা এক নারী শাকিবের হাত ধরে আছেন। পোস্টারজুড়ে ছড়িয়ে থাকা লাল রঙের ছোপ সিনেমাটির গল্পে ভালোবাসার পাশাপাশি সংঘাত ও নাটকীয়তার ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটির ঘোষণা দিয়ে পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও শাকিব খান পৃথক ফেসবুক পোস্টে একই বার্তা প্রকাশ করেছেন। তাঁদের ভাষায়, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর সংগ্রাম। পরিচিত হোক “মোহাব্বত”—একটি নতুন গল্প ও নতুন যাত্রার সূচনা। দেখা হবে...