বাংলা লোকসঙ্গীতের মরমি ধারাকে বৈশ্বিক সংগীত প্রযোজনার পরিসরে তুলে ধরলেন সংগীতশিল্পী, সুরকার ও প্রযোজক Armeen Musa।

বাংলা লোকসঙ্গীতের মরমি ধারাকে বৈশ্বিক সংগীত প্রযোজনার পরিসরে তুলে ধরলেন সংগীতশিল্পী, সুরকার ও প্রযোজক Armeen Musa। তার নতুন ভোকাল স্যাম্পল প্যাক ‘Bengali Folk Vocals (Baul)’ এখন বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক প্রোডাকশন প্ল্যাটফর্ম Splice–এ উন্মুক্ত।

ভারতের সুরকার Dhruv Goel–এর কিউরেশন এবং লেবেল Aaroh–এর সহযোগিতায় নির্মিত এই সংগ্রহে শতাব্দীপ্রাচীন বাউল গানের আবেগ, আধ্যাত্মিকতা ও স্বতঃস্ফূর্ত ভোকাল টেক্সচারকে আধুনিক প্রযোজনার উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। ইলেকট্রনিক মিউজিক, ফিল্ম স্কোরিং, সাউন্ড ডিজাইন কিংবা ক্রস-কালচারাল ফিউশন—সব ধারাতেই ব্যবহারযোগ্য এমনভাবে সাজানো হয়েছে প্যাকটি।

রয়্যালটি-ফ্রি ফরম্যাটে বিশ্বজুড়ে প্রযোজকদের জন্য সহজলভ্য এই উদ্যোগ বাউল সংগীতকে কেবল লোকঐতিহ্য হিসেবে নয়, বরং সমসাময়িক সৃজনশীলতার সক্রিয় অংশ হিসেবে প্রতিষ্ঠা করার নতুন দিগন্ত খুলে দিয়েছে।

এই প্যাকে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান শিল্পী Baby AkhterLokman Siddiqi। বেবি আখতার এর আগে ব্রিটিশ-বাংলাদেশি সুরকার Kishon Khan–এর বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে অংশ নিয়ে বাউল প্রভাবকে জ্যাজ ও ওয়ার্ল্ড মিউজিকে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে লোকমান সিদ্দিকী মৌখিক ও আধ্যাত্মিক বাউল ঐতিহ্যের ধারক হিসেবে দীর্ঘদিন ধরে সাধনা করে আসছেন।

উল্লেখযোগ্যভাবে, এটি স্প্লাইসে দ্বিতীয় বাংলাদেশি-উৎপত্তির স্যাম্পল প্যাক। এর আগে আরমিন মুসারই প্রযোজনায় প্রকাশিত হয়েছিল ‘Contemporary Bengali Choir’, যা আধুনিক বাংলা কোরাল সাউন্ডকে বৈশ্বিক প্রযোজনা জগতে পরিচিত করে।

আরও একটি গৌরবের বিষয়, আরমিন মুসা ছিলেন গ্র্যামি-মনোনীত অ্যালবাম Shuruat–এর সঙ্গে যুক্ত প্রথম বাংলাদেশি শিল্পী। তার সাম্প্রতিক এই উদ্যোগও প্রমাণ করে—বাংলার বাউল সংগীত কেবল অতীতের ঐতিহ্য নয়, বরং আধুনিক সাউন্ডস্কেপে ক্রমাগত বিবর্তিত একটি জীবন্ত ধারাবাহিকতা।

মিক্সিং করেছেন ইফতেখারুল আলম শুভ, কলরব স্টুডিওতে।

#ArmeenMusa #BaulMusic #BengaliFolk #Splice


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]