পর্দার বাইরে এক ভিন্ন পুজা চেরি—পরিবারই সবার আগে
- Get link
- X
- Other Apps
পর্দার বাইরে এক ভিন্ন পুজা চেরি—পরিবারই সবার আগে
আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের সামনে আসছেন চিত্রনায়িকা পুজা চেরি। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত নতুন সিনেমা ‘ডম’-এ তাকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে তিনি হাজির হন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে, যেখানে সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে খোলামেলা আড্ডায় উঠে আসে তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা কথা।
দীর্ঘদিন ধরেই প্রযোজক আবদুল আজিজ এবং অভিনেতা শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন পুজা। তিনি জানান, গুজবের চেয়ে কাজেই মনোযোগ দিতে চান তিনি।
ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পুজা বলেন, একটি সম্পর্ক তার কাছে ভীষণ মূল্যবান। ‘ডিভোর্স’ শব্দটি যেন কখনও তার নামের সঙ্গে যুক্ত না হয়—এটাই তার কামনা। পরিবার ও অভিনয়—দুটোই একসঙ্গে সামলাতে চান তিনি। তবে যদি কখনও মনে হয় একটির কারণে অন্যটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে বিনা দ্বিধায় পরিবারকেই বেছে নেবেন।
শৈশব থেকেই ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন পুজা। তবু তিনি স্পষ্ট জানালেন, পরিবারের সুখ-শান্তির জন্য প্রয়োজনে সবকিছু ছেড়ে দিতেও প্রস্তুত।
আজ রাত ৯টায় মাসরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-এর এই বিশেষ পর্ব। অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন জেড আই ফয়সাল।
#PujaChery #Domm #BehindTheFame #EidRelease
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment