কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী কন্যা সন্তানের মা হয়েছেন
কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী, যিনি সবার কাছে “Thoughts of Shams” নামে পরিচিত, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন। তিনি কন্যা সন্তানের মা হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় নিজের ফেসবুক পোস্টে সুখবরটি জানান শামস। নবজাতকের ছোট্ট আঙুলের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “Finally our beautiful angel is here with us now. Alhamdulillah for this little miracle।” জানা গেছে, সোমবার (১৬ মার্চ) জন্ম নিয়েছে তাদের কন্যা সন্তান।
পরিবারকেন্দ্রিক হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শামসের ছোট্ট পরিবারে এতদিন ছিলেন বাবা-মা ও স্বামী। এবার সেই পরিবারে যুক্ত হলো নতুন এক সদস্য।
২০১৮ সালে বিয়ের পর, এমবিএ পড়াকালীন শখের বসে কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। ২০২০ সাল থেকে এটিকে পেশা হিসেবে গ্রহণ করেন। এর আগে তিনি খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন।
নতুন অতিথিকে ঘিরে শামস ও তার পরিবারের জন্য রইল অনেক শুভকামনা।
#ThoughtsOfShams #NewMom #BabyGirl #GoodNews

Comments
Post a Comment