ঈদুল আজহায় আসছে ‘রইদ’
- Get link
- X
- Other Apps
‘হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে আলোড়ন তোলা নির্মাতা মেজবাউর রহমান সুমন আবারও বড় পর্দায় ফিরছেন তার নতুন চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। চার বছর পর নির্মাতার এই পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল আজহায়।
সম্প্রতি তিনি জানিয়েছেন, সিনেমাটির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে চূড়ান্ত পরিকল্পনা ও প্রচারণার কাজ। খুব শিগগিরই শুরু হবে বড় পরিসরের প্রোমোশনাল ক্যাম্পেইন। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে প্রকাশ পাবে ‘শোহোজিয়া’ ব্যান্ডের রাজুর কণ্ঠে গাওয়া সিনেমার একটি গান।
‘রইদ’ নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। ঈদকে সামনে রেখে আগাম প্রচারণাই দর্শকের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক রহস্যময় সাধক ও তার মানসিকভাবে অস্থির স্ত্রীর অপ্রচলিত সম্পর্ক ও জীবনসংগ্রামকে ঘিরে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ এক ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত।
২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে ‘রইদ’কে ঘিরে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে সিনেমাটি। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ টাইগার প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন অর্জন করেছে এটি।
মুক্তিতে দেরি প্রসঙ্গে নির্মাতা জানান, সিনেমাটি আগেই প্রস্তুত ছিল। তবে সঠিক সময় ও যথাযথ প্রচারণা নিশ্চিত করতেই অপেক্ষা করা হয়েছে। উৎসবের ব্যস্ততা ও ঈদুল ফিতরের সময়কে উপযুক্ত মনে না হওয়ায় শেষ পর্যন্ত ঈদুল আজহাকেই বেছে নেওয়া হয়েছে মুক্তির জন্য।
এবার ঈদে বড় পর্দায় ভিন্নধর্মী গল্পের সাক্ষী হতে প্রস্তুত তো?
#BanglaCinema #EidRelease #Roid #FilmFestival
- Get link
- X
- Other Apps
.png)
Comments
Post a Comment