বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “NURI” এবার জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন
বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “NURI” এবার জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন —-এর Short Film Corner | Rendez-vous Industry-তে। তরুণ নির্মাতা মিঠুন জামানের লেখা ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি ১৭ থেকে ২০ মে পর্যন্ত ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত উৎসবের শিল্পভিত্তিক প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে।
বর্তমানে চলচ্চিত্রটির প্রযোজক এবং নির্মাতা কান উৎসবে উপস্থিত রয়েছেন। তাদের অংশগ্রহণ শুধু একটি চলচ্চিত্র প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক পরিবেশক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার, সেলস এজেন্ট ও চলচ্চিত্রসংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগও তৈরি করছে।
১৬ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার চলচ্চিত্র “NURI” নির্মিত হয়েছে-এর প্রেক্ষাপটে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পাড়ে বেড়ে ওঠা ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প নিয়ে এগিয়েছে চলচ্চিত্রটি। জীবনের অনিশ্চয়তা ও সংগ্রামের মাঝেও এক নবজাতক ঘোড়ার শাবকের সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্কের মধ্য দিয়ে সে খুঁজে পায় নতুন সাহস, টিকে থাকার শক্তি এবং আশার আলো। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘নুরি’ চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারেরই এক অ-পেশাদার শিশু, যা গল্পটিকে দিয়েছে আরও বাস্তব ও আবেগঘন মাত্রা।
নির্মাতা মিঠুন জামানের ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রটি একটি শিশুর ভেতরের আবেগজগৎকে কেন্দ্র করে দেখাতে চেয়েছে— কীভাবে নিয়ন্ত্রণের বাইরে থাকা সামাজিক ও বাস্তব পরিস্থিতি মানুষের ব্যক্তিগত অনুভূতি ও জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। অস্থিরতা ও বিচ্ছিন্নতার এই সময়ে “NURI” ছোট ছোট মানবিক মুহূর্তের মধ্যেও টিকে থাকা আশা ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে চায়।
চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন হাসিব জুবেরি শিহান ও, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন। সিনেমাটোগ্রাফির দায়িত্ব পালন করেছেন। সাউন্ড ডিজাইনে কাজ করেছেন ও। সংগীত পরিচালনা করেছেন, সম্পাদনায় ছিলেন ও হাসিব জুবেরি শিহান, আর কালার গ্রেডিং সম্পন্ন হয়েছে-এ।
ঢাকাভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান চলচ্চিত্রটি নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটি এর আগে পুরস্কারজয়ী অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “Song of Whales” প্রযোজনা করে দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় “NURI”-এর কান উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
#CannesFilmFestival #BangladeshiCinema #ShortFilm #GlobalCinema

Comments
Post a Comment