শিল্পকলা একাডেমিতে প্রথম একক সঙ্গীত সন্ধ্যায় মঞ্চ মাতাবেন রুনা লায়লা



 শিল্পকলা একাডেমিতে প্রথম একক সঙ্গীত সন্ধ্যায় মঞ্চ মাতাবেন রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। শিল্পকলা একাডেমি ও শিল্পীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বিশেষ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই চলছে ব্যাপক প্রস্তুতি।

সম্প্রতি এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজে কাটিয়ে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফেরার পর থেকেই তিনি পুরো মনোযোগ দিয়েছেন এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানের মহড়ায়।

দেশের বরেণ্য শিল্পীদের সম্মান জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে নিয়মিত একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে এই ধারাবাহিকতায় মঞ্চে উঠেছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন রুনা লায়লা।

অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন তাঁর দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় দশটি গান। বিভিন্ন সময়ের স্মরণীয় সৃষ্টি দিয়ে সাজানো হবে পুরো সন্ধ্যা।

আসন্ন আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে বাংলা গানের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। তিনি জানান, দর্শকদের সবচেয়ে প্রিয় গানগুলোই পরিবেশনের চেষ্টা করবেন।

শিল্পী আরও বলেন, ৬২ বছরের সংগীতজীবনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে তিনি মাত্র দুই-তিনবার গান গেয়েছেন। তবে এই প্রথম সেখানে তাঁর একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শকদের জন্য এটি একটি স্মরণীয় ও আবেগঘন সন্ধ্যা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, এই আয়োজন শেষ করেই চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় যাবেন রুনা লায়লা। সেখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।


#RunaLaila #BangladeshMusic #LiveConcert #ShilpakalaAcademy

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]