প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল, আসছে চর্কির ‘হ্যাপিলি ম্যারিড’


প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও কেয়া পায়েল, আসছে চর্কির ‘হ্যাপিলি ম্যারিড’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন চর্কির নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। এটি যেমন চর্কিতে শুভর দ্বিতীয় কাজ, তেমনি কেয়া পায়েলের জন্য এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রথম অভিনয়।

চর্কির ‘মিনিস্ট্রি অব লাভ’ অ্যান্থলজির সপ্তম চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’। প্রযোজনায় রয়েছে চর্কির পাশাপাশি চাবিয়াল। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, আধুনিক জীবনের জটিলতা, পারিবারিক বন্ধন, প্রযুক্তিনির্ভর জীবনধারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবির গল্প।

পরিচালক জাহিদ প্রীতম জানান, সম্পূর্ণ ভিন্ন দুই পরিবেশে বেড়ে ওঠা দুই মানুষের জীবন, পরিচয়বোধ, পরিবার, সমাজ এবং সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

ছবিতে আরিফিন শুভ অভিনয় করেছেন আনিস চরিত্রে। ছোট শহরের দায়িত্বশীল ও পরিবারকেন্দ্রিক এক তরুণের ভূমিকায় দেখা যাবে তাকে। শুভ বলেন, ‘উনিশ২০’-এর পর আবার চর্কিতে ফিরছেন তিনি, তবে এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রোমান্টিক কমেডি নিয়ে। দর্শকরা তাঁকে যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত, এই ছবিতে তার বাইরে এক নতুন শুভকে আবিষ্কার করবেন।

অন্যদিকে কেয়া পায়েল অভিনয় করেছেন অনামিকা চরিত্রে। শহুরে, আধুনিক জীবনযাপন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং তারকাখ্যাতির মোহে গড়ে ওঠা এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে। পায়েল বলেন, শুভর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা যেমন বিশেষ, তেমনি চর্কি ও পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে এটি তাঁর প্রথম কাজ হওয়ায় তিনি দারুণ উচ্ছ্বসিত।

তিনি আরও জানান, অনামিকা চরিত্রটি বহুমাত্রিক। দর্শকরা এর আগে তাঁকে নানা ধরনের চরিত্রে দেখলেও এই ওয়েব ফিল্মে তাঁর অভিনয়ের এক ভিন্ন দিক দেখতে পাবেন।

পরিচালকের মতে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিকতা ও পারিবারিক সম্পর্কে যে পরিবর্তন আনছে, সেটিই ছবির অন্যতম মূল বিষয়। তবে পুরো গল্পে হাস্যরস, প্রেম এবং আবেগঘন পারিবারিক মুহূর্তেরও সুন্দর সমন্বয় থাকবে।

চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ’ সিরিজের প্রতিটি গল্পই মানবিক সম্পর্কের নতুন একটি দিক তুলে ধরে। ‘হ্যাপিলি ম্যারিড’ও সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে।

এই চলচ্চিত্রে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী-প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। তাঁর মতে, ভিন্ন জীবনদর্শন, সম্পর্কের টানাপোড়েন এবং একে অপরকে বোঝার চেষ্টার গল্পই তাঁকে এই প্রকল্পের প্রতি আকৃষ্ট করেছে। একই সঙ্গে দর্শকরা শুভ ও কেয়া পায়েল—দুজনকেই সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেখতে পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে জাহিদ প্রীতম চর্কির জন্য ‘ঘুমপরী’ নির্মাণ করেছিলেন। আর ‘মিনিস্ট্রি অব লাভ’ সিরিজে ইতোমধ্যে মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘৩৬-২৪-৩৬’ এবং ‘ডিমলাইট’


#ArifinShuvoo #KeyaPayel #Chorki #HappilyMarried

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]