খায়রুল বাসার-অর্পিতার প্রেম ও বিচ্ছেদের গল্প ‘তুমিতো চলেই যাবে’


ভালোবাসা সব সময় একসঙ্গে থাকার গল্প নয়। কখনো কখনো প্রিয় মানুষটি চলে যাওয়ার পর তার ফেলে যাওয়া স্মৃতিই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সঙ্গী। এমনই আবেগঘন গল্প নিয়ে এসেছে নতুন ওয়েবফিল্ম ‘তুমিতো চলেই যাবে’

মাসুম শাহরিয়ারের পরিচালনায় ওয়েবফিল্মটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারঅর্পিতা মিত্র। বাসু দেবের লেখা গল্পে উঠে এসেছে ভালোবাসা, বিচ্ছেদ এবং প্রিয় মানুষকে হারানোর পর জীবনে থেকে যাওয়া অনুভূতি ও স্মৃতির গল্প।

দুই মানুষের সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের পর তাদের জীবনে তৈরি হওয়া আবেগের নানা বাঁকই এই ওয়েবফিল্মের মূল উপজীব্য। সম্প্রতি DramaBuzz Bangla ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তুমিতো চলেই যাবে’।

ওয়েবফিল্মটিতে রয়েছে দুটি গান। শিরোনাম গান ‘তুমিতো চলেই যাবে’ গেয়েছেন নূর রহমান প্রান্ত ও হৃদিতা। অন্যদিকে ‘তোমার প্রেমে জন্মেছি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যাঞ্জেল নূর।

ভালোবাসা আর না-পাওয়ার অনুভূতিতে ভরা এই গল্পে খায়রুল বাসার ও অর্পিতা মিত্রের নতুন জুটি দর্শকদের কতটা ছুঁতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

#TumitoCholeiJabe #BanglaWebFilm #KhairulBasar #ArpitaMitra

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]