ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নতুন ইতিহাস, জিতল Bisato d’Oro
বাংলাদেশি সিনেমার জন্য ভেনিসে আরও একটি গৌরবের মুহূর্ত। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জিতে নিয়েছে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার Premio Bisato d’Oro। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণার আগেই এই স্বীকৃতি পেল সিনেমাটি।
এবারের উৎসবে ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে Orizzonti Competition-এ জায়গা করে নিয়েছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার সমালোচকদের এই স্বীকৃতি সেই অর্জনে যোগ করল নতুন মাত্রা।
সমকালীন ঢাকাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্প জাইনিন নামের এক তরুণীকে ঘিরে। বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে যেতে যেতে তার শরীরে ঘটতে থাকে অদ্ভুত পরিবর্তন। বিয়ের মতো সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে নারীর শরীর, পারিবারিক প্রত্যাশা, সামাজিক নিয়ন্ত্রণ ও আকাঙ্ক্ষার নানা দিক তুলে ধরেছে সিনেমাটি।
নারীবাদী ফোক হরর, বডি হরর ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে রুবাইয়াত হোসেন নির্মাণ করেছেন এক ভিন্নধর্মী সিনেমার ভাষা। দক্ষিণ এশিয়ার প্রচলিত বিয়ের আচারকে ভয়, কল্পনা ও নারীর অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেওয়াটিই ছবিটির অন্যতম বিশেষত্ব।
পুরস্কার পাওয়ার পর রুবাইয়াত হোসেন বলেন, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো ভয় পেতে শেখে—সেই ভাবনা থেকেই অত্যন্ত ব্যক্তিগত জায়গা থেকে তিনি ছবিটি নির্মাণ করেছেন। ভেনিসের স্বাধীন সমালোচকদের স্বীকৃতি তার কাছে অত্যন্ত অর্থবহ বলেও জানান তিনি।
Bisato d’Oro ভেনিস চলচ্চিত্র উৎসরের সঙ্গে যুক্ত একটি স্বাধীন সমালোচক পুরস্কার। এটি ভেনিস বিয়েনালের আনুষ্ঠানিক পুরস্কার থেকে আলাদা হলেও উৎসবে সমালোচকদের দৃষ্টিতে উল্লেখযোগ্য কাজগুলোর স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির আন্তর্জাতিক যাত্রা অবশ্য এখানেই শেষ নয়। ভেনিসের পর Toronto International Film Festival (TIFF)-এ উত্তর আমেরিকায় প্রিমিয়ার হতে যাচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য তাই শুধু একটি পুরস্কার নয়—দেশের চলচ্চিত্রের নতুন গল্প, নতুন ভাষা ও নতুন সম্ভাবনারও এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। 🇧🇩🎬🏆
#TheDifficultBride #RubaiyatHossain #VeniceFilmFestival #BangladeshiCinema
Comments
Post a Comment