কানাডিয়ান পুলিশের ইউনিফর্মে জায়েদ খান! ভাইরাল ছবির আড়ালে যে গল্প
ফেসবুকে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে সরগরম নেটদুনিয়া। ছবিতে কানাডিয়ান পুলিশের জ্যাকেটে দেখা যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় নায়ক জায়েদ খানকে। আর তাতেই শুরু হয়েছে জল্পনা, তিনি কি তবে অভিনয় ছেড়ে সত্যিই কানাডার পুলিশ বাহিনীতে নাম লেখালেন?
গুঞ্জন বাড়তেই মুখ খুলেছেন এই নায়ক। তাঁর স্পষ্ট জবাব, পুলিশের চাকরিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি সিনেমার মানুষ, ভবিষ্যতেও সিনেমাতেই থাকতে চান।
জায়েদ জানান, ছবিটি সাধারণ একটি পোস্ট হিসেবেই ফেসবুকে দিয়েছিলেন। ভক্তরা যে এতটা গভীরভাবে ভাববেন, তা আঁচ করতে পারেননি। আসলে এটি তাঁর নতুন সিনেমা 'ভায়োলেনস'-এর চরিত্রের পোশাক, শুটিংয়ের ফাঁকে তোলা।
কানাডায় নির্মাণাধীন এই বাংলা সিনেমায় তিনি অভিনয় করছেন একজন কানাডিয়ান পুলিশ অফিসারের ভূমিকায়। তিনি বলেন, টানা শুটিং চলছে, গল্পটিও চমৎকার, দর্শকের ভালো লাগবে। কাজটি সুন্দরভাবে শেষ করাই এখন তাঁর লক্ষ্য। শুটিংয়ের জন্য কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় এসেছেন, কাজ শেষে আবার যুক্তরাষ্ট্রে ফিরবেন।
সিনেমা সম্পর্কে যা জানা গেছে
গত আগস্টের শেষ দিকে জানা যায়, আন্তর্জাতিক পরিসরে ঢাকাই শিল্পীদের কাজের সুযোগ বাড়ানোর ধারাবাহিকতায় কানাডায় তৈরি হচ্ছে বাংলাদেশি সিনেমা 'ভায়োলেনস'। প্রযোজনায় আছেন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী, পরিচালনায় কামাল হোসন বাবর। অ্যাকশনধর্মী এই ছবিতে জায়েদ খানের সঙ্গে আরও দেখা যাবে ঢালিউড নায়িকা শিরিন শিলা ও অধরা খানকে।
#জায়েদখান #ভায়োলেনস #ঢালিউড #কানাডিয়ানপুলিশ

Comments
Post a Comment