বেশি ভালো ভালো নয়" মেহজাবীনের এই ক্যাপশন নিয়েই এখন সবার আলোচনা!

 

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সাধারণত কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি, আর কাজ দিয়েই বারবার ফিরে আসেন শিরোনামে।

মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের সক্রিয়তার জন্যও আলোচনায় আসেন এই অভিনেত্রী। কাজের খবর যেমন ভক্তদের জানান, তেমনি কখনো কখনো শেয়ার করেন পারিবারিক ও ব্যক্তিগত নানা মুহূর্তও।

এবার একগুচ্ছ ছবি পোস্ট করে যেন নীতিবার্তাই দিলেন মেহজাবীন।

বুধবার, ২৮ অক্টোবর, দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পায় ছবিগুলো। ক্যাপশনে তিনি লেখেন, "বেশি ভালো ভালো নয়।"

কথাটি আসলে নিউজিল্যান্ডের অল্টারনেটিভ সোল ব্যান্ড লেইজারের একটি গানের নাম। ছবিগুলোর সঙ্গে সেই গানটিই জুড়ে দিয়েছেন তিনি।

ছবিতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে অভিনেত্রীকে। তবে ছবিগুলো কোথায় তোলা, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

নেটিজেনদের কাছে অবশ্য ছবিগুলো বেশ পছন্দ হয়েছে। এরই মধ্যে রিঅ্যাকশন পড়েছে প্রায় ছয় হাজার।

এদিকে, ভিকি জাহেদের সিনেমা "খলনায়ক"-এ দেখা যাবে মেহজাবীনকে। সেখানে তিনি থাকবেন অতিথি চরিত্রে। চরিত্রটি কেমন, কিংবা গল্পে তাঁর ভূমিকা কী, তা এখনো জানা যায়নি।

এটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। এর আগে "প্রিয় মালতী" ও "সাবা" সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]