হ্যালোইনে ভূতের সাজ নয়—মায়ের স্মৃতিতে ‘নাগিনা’র শ্রীদেবী হয়ে উঠলেন জাহ্নবী কাপুর।
হ্যালোইনে ভূতের সাজ নয়—মায়ের স্মৃতিতে ‘নাগিনা’র শ্রীদেবী হয়ে উঠলেন জাহ্নবী কাপুর।
১৯৮৬ সালের কালজয়ী সিনেমা নাগিনায় শ্রীদেবীর পরা সেই গোলাপি পোশাক, গয়না, মেকআপ আর চুলের সাজ—সবকিছু যত্ন করে ফুটিয়ে তুলেছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া ছবি ও ভিডিওতে সিনেমার পোস্টার এবং পরিচিত কিছু দৃশ্যও নতুনভাবে তুলে ধরেছেন তিনি।
জাহ্নবীর এই হ্যালোইন সাজে ছিল মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার ছোঁয়া। তাঁর সঙ্গে ছিলেন অরি, যিনি ঋষি কাপুরের চরিত্রে সেজেছিলেন; আর বন্ধু বৈষ্ণব প্রবীণ রূপ দিয়েছেন অমরীশ পুরীর চরিত্রে।
জাহ্নবীর কথায়, হ্যালোইনে অনেকে প্রিয় চরিত্র বা স্মরণীয় কোনো দৃশ্যের সাজে হাজির হন। তাঁর কাছে সবচেয়ে আইকনিক মানুষটি যে মা শ্রীদেবী, সেই আবেগই যেন ধরা পড়েছে এই বিশেষ সাজে।
#JanhviKapoor #Sridevi #Nagina #Halloween

Comments
Post a Comment