২৮ বছর পর ফের ‘অঞ্জলি’ রূপে কাজল


“কুছ কুছ হোতা হ্যায়” ছবির অঞ্জলি চরিত্রটি আজও দর্শকের মনে সমান উজ্জ্বল। করণ জোহরের এই ছবিতে রাহুল, অঞ্জলি ও টিনা, এই তিন চরিত্রে ছিলেন শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি। তবে প্রেমের ত্রিকোণ গল্পের ভিড়েও সবচেয়ে বেশি আলো কেড়েছিল কাজলের ছেলেদের মতো চটপটে অথচ মিষ্টি অঞ্জলি। লাল জার্সি আর ছোট বব ছাঁটের চুলের সেই সাজ কি ভোলা যায়?

ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। প্রায় ২৮ বছর পর সেই চেনা অঞ্জলির সাজেই আবার ধরা দিলেন কাজল। গায়ে লাল জার্সি, চুলে সেই বিখ্যাত বব স্টাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে তিনি লিখেছেন, জাদু কি আর কখনো ফিরিয়ে আনা যায়? এই নিন, কয়েক বছর পরের অঞ্জলি।

কাজলের এই পোস্ট মুহূর্তেই পুরোনো দিনের স্মৃতি জাগিয়ে তুলেছে ভক্তদের মনে। বলিউডের অন্যতম প্রিয় রোমান্টিক ছবির তালিকায় “কুছ কুছ হোতা হ্যায়” এখনো শীর্ষে। বিশেষ ভূমিকায় ছিলেন সালমান খানও। বক্স অফিসে বিশাল সাফল্য পাওয়া এই ছবির সংলাপ, গান আর ভালোবাসার গল্প একে পরিণত করেছে কাল্ট ক্লাসিকে। এত বছর পরও ছবির চরিত্র, ফ্যাশন ও সংগীত বলিউডের নস্টালজিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।

#Kajol #KuchKuchHotaHai #Anjali #BollywoodNostalgia

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]