Posts

Showing posts from November, 2026

অপু-আদনানের চুমুর ভিডিও ভাইরাল! তবে বাস্তবে নয়—প্রচারণার অংশ। 👀

Image
 ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর সময় হঠাৎ তাঁকে চুমু দেন এক যুবক। মুহূর্তটির পর লাজুক হাসিতে মেতে ওঠেন অপু। ভিডিওতে যুবকটিকে হবু বর-কনের সাজে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যায়। তাঁর নাম আদনান আজাদ। মেহেদি অনুষ্ঠানের আবহে দুজনের খুনসুটির একপর্যায়ে ঘটে এই ঘটনা। তবে এটি বাস্তব কোনো ঘটনা নয়—একটি প্রচারণামূলক ভিডিওর দৃশ্য। দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে ভিডিওটি। এর আগে, গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেগুলো প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক এবং একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই ছবির মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে, অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারে...