দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হলো বাংলাদেশি রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’–এর পোস্ট–প্রোডাকশন
দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হলো বাংলাদেশি রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’–এর পোস্ট–প্রোডাকশন। ‘নোনাজলের কাব্য’-এর পর নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় এই ছবির রঙ সংশোধন, সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ের কাজ হয়েছে সিউল ও বুসানের আন্তর্জাতিক মানের স্টুডিওতে। বং জুন-হোর ‘স্নোপিয়ার্সার’–এর সম্পাদক স্টিভ এম চো ও লি চ্যাং-ডংয়ের ‘বার্নিং’–এর সাউন্ড ডিজাইনার হান মোহওয়ানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এতে যুক্ত ছিলেন।
তৃণমূল রাজনীতির নানা বাস্তবতা তুলে ধরা ‘মাস্টার’ প্রথমে ঘুরবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এরপর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। ছবিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মামো, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু ও লুৎফর রহমান জর্জ।
#MasterFilm #বাংলাদেশিসিনেমা #RezwanShahriarSumit #BanglaFilm

Comments
Post a Comment