ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের প্রথম প্যাকেজ প্রোগ্রাম

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের প্রথম প্যাকেজ প্রোগ্রাম প্রোডাকশন হাউস ফাগুন অডিও ভিশন-এর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “পঞ্চফোড়ন”। প্রায় দুই দশক ধরে বিশেষ বিশেষ দিনে প্রচারিত এই অনুষ্ঠানটি এবারও ভালোবাসার আবহে হাজির হচ্ছে নতুন আঙ্গিক ও বৈচিত্র্যময় উপস্থাপনায়।

এবারের পর্বে দেখা যাবে একটি দম্পতিকে, যারা ঘরেই কাটাচ্ছেন ভ্যালেন্টাইনস ডে—ভালোবাসা, সম্পর্ক আর স্মৃতির নানা আলাপচারিতায়। দিনের বিভিন্ন মুহূর্তকে ঘিরে সাজানো হয়েছে গান, নাচ, নাটিকা ও বিশেষ প্রতিবেদন। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় দুই তারকা শাজাল নূরসারিকা সাবরিন

অনুষ্ঠানে থাকছে দুটি মৌলিক গান। একটি গান লিখেছেন কবির বকুল, কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, সুর ও সংগীতায়োজনে শওকত আলী ইমন। অন্যটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কামাল ও তানজিনা রুমা; গানটি লিখেছেন মনিরুজ্জামান পলাশ এবং সুর-সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।

এছাড়া বরিশালের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি লোকগানের নৃত্য পরিবেশনা থাকছে, যার কোরিওগ্রাফি করেছেন মুরাদ। বিশেষ প্রতিবেদন হিসেবে থাকছে যশোরের বাঘারপাড়া উপজেলার বাহারামপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেন, যিনি ‘রস কাকা’ নামে পরিচিত—তার খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখার উদ্যোগের গল্প।

আরও থাকছে মানুষের বসতিতে থাকা এক শিয়ালকে নিয়ে ব্যতিক্রমী একটি অংশ, যা দর্শকদের কৌতূহল জাগাবে। ভালোবাসা ঘিরে হাস্যরসাত্মক কয়েকটি নাট্যাংশও পরিবেশন করবেন “পঞ্চফোড়ন”-এর নিয়মিত শিল্পীরা।

হানিফ সংকেতের নির্দেশনায় নির্মিত এই ভ্যালেন্টাইনস বিশেষ পর্বটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে, এটিএন বাংলায়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

#Panchphoron #ValentinesSpecial #ShajalSarika #ATNBangla


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]