ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘অমর ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’
- Get link
- X
- Other Apps
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবটি এবার পা রেখেছে ২৪তম আসরে। গতকাল উদ্বোধনের পর আজ (৪ ফেব্রুয়ারি) চলছে উৎসবের দ্বিতীয় দিন।
টিএসসি অডিটোরিয়ামে সকাল ১০টায় সুনীল বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্র ‘দেয়া নেয়া’ প্রদর্শনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে দেখানো হয় আলমগীর কবির পরিচালিত ও সদ্য প্রয়াত জয়া কবির অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘সূর্যকন্যা’।
বিকেল ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে সারাফ আহমেদ জিবন পরিচালিত ও মোশাররফ করিম অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘চক্কর ৩০২’। আর দিনের শেষ প্রদর্শনী হিসেবে থাকছে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সঙ্গে আছেন জয়া আহসান ও সাবিলা নূর।
প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
#AmarBhasharCholochitroUtshob #Taandob #DhakaUniversity #BanglaCinema
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment