‘প্রিন্স’ মুক্তিকে ঘিরে ঢাকায় জ্যোতির্ময়ী কুন্ডু

‘প্রিন্স’ মুক্তিকে ঘিরে ঢাকায় জ্যোতির্ময়ী কুন্ডু ✨🎬

বাংলাদেশি সিনেমায় অভিষেক উপলক্ষে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। শাকিব খানের বিপরীতে অভিনীত তার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘প্রিন্স’ মুক্তির আনন্দ ভাগ করে নিতেই ২৬ মার্চ রাজধানীতে পৌঁছান তিনি।

ঢাকায় এসেই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন জ্যোতির্ময়ী। পরে প্রমোশনাল ট্যুরের অংশ হিসেবে সনি স্কয়ার সিনেপ্লেক্সেও হাজির হন, যেখানে মেরুন শাড়িতে তার উপস্থিতি সবার দৃষ্টি কাড়ে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দর্শকদের সঙ্গে প্রথমবার নিজের ছবি দেখার অভিজ্ঞতা তার জন্য ভীষণ রোমাঞ্চকর। পাশাপাশি ঢাকায় ঘোরাঘুরি করা এবং বিখ্যাত কাচ্চি বিরিয়ানি চেখে দেখার ইচ্ছার কথাও জানান তিনি।

২০২৪ সালে টেলিভিশন সিরিজ ‘বধূয়া’র মাধ্যমে অভিনয় শুরু করেন জ্যোতির্ময়ী। অল্প সময়েই নজর কাড়েন দর্শকদের। ২০২৫ সালে দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’-এ অভিনয় করেন তিনি। আর এবার ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের বড় পর্দায় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।

#জ্যোতির্ময়ী_কুন্ডু
#প্রিন্স
#শাকিব_খান
#ঢাকাই_সিনেমা


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]