দুই অভিনয়শিল্পী তানজিন তিশা ও সামিয়া অথৈ-এর মধ্যে অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে

মানিকগঞ্জে একটি ঈদের নাটকের শুটিং ঘিরে দুই অভিনয়শিল্পী তানজিন তিশাসামিয়া অথৈ-এর মধ্যে অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সামিয়া অথৈ ফেসবুক লাইভে এসে দাবি করেন, নাটকের একটি চড় মারার দৃশ্য ধারণের সময় তিনি নির্দেশনা অনুযায়ী হালকা চড় মারেন। কিন্তু তার অভিযোগ, দৃশ্যের পরপরই তানজিন তিশা তাকে পাল্টা চড় মারেন এবং সবার সামনে একাধিকবার আঘাত করেন। আবেগাপ্লুত অথৈ জানান, আগের দিনও আরেকটি দৃশ্যে তার হাতে ব্যথা পান তিনি। তবে এদিনের ঘটনার পর তার গাল ও চোখ ফুলে যায় বলে দাবি করেন এবং বিচার চান।

অন্যদিকে তানজিন তিশা বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, শুটিং চলাকালে বিশৃঙ্খলা এড়াতে আগে কাজ শেষ করাকে প্রাধান্য দিয়েছেন। নাটকে তিনি একটি বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রে অভিনয় করছেন এবং চিত্রনাট্যের প্রয়োজনে কিছু শারীরিক অভিব্যক্তি ছিল। তার ভাষ্য, পুরো বিষয়টি পেশাদার পরিসরেই হয়েছে, পরিচালক ও সহশিল্পীদের উপস্থিতিতেই দৃশ্য ধারণ করা হয়েছে। ব্যক্তিগত ক্ষোভ থেকে অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাটকটির পরিচালক মো. রাফাত মজুমদার রিংকু জানান, চড়ের দৃশ্যটি গল্পের প্রয়োজনে রাখা হয়েছিল। হালকা চড় মারতে গিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে বিষয়টি গুরুতর কিছু নয় বলে মনে করেন তিনি।

সহশিল্পী শহীদুজ্জামান সেলিম বলেন, ছোটখাটো ভুল বোঝাবুঝি অনেক সময় বড় আকার পায়। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল, তবে পরে জানতে পারেন সামিয়া অথৈ সেট ছেড়ে চলে গেছেন।

ঈদের এই নাটকটি মুক্তির পর পুরো বিষয়টি দর্শকের কাছে আরও স্পষ্ট হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

#তানজিন_তিশা #সামিয়া_অথৈ #ঈদের_নাটক #শোবিজ_খবর


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]