‘ডেলুপি’ এবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬–এ নির্বাচিত

বাংলাদেশি চলচ্চিত্র ‘ডেলুপি’ এবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬–এ নির্বাচিত হয়েছে। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী স্টাডকিনো থিয়েটারে প্রদর্শিত হবে সিনেমাটি।

এর আগে চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক রটারডাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘ডেলুপি’। সেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় ছবিটি। ইউরোপের মাটিতে এটি চলচ্চিত্রটির দ্বিতীয় বড় উপস্থিতি।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘ডেলুপি’ সমকালীন বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে। পরিচালক মোহাম্মদ তৌকির ইসলাম জানান, নেদারল্যান্ডসে ভালো সাড়া পাওয়ার পর অস্ট্রিয়ায় নির্বাচিত হওয়া পুরো টিমের জন্য গর্বের বিষয়। তিনি মনে করেন, এটি শুধু তাঁদের দলের নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।

খুলনার পাইকগাছার ডেলুটি ইউনিয়নের নাম থেকেই এসেছে ‘ডেলুপি’ নামটি। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্র। নির্দিষ্ট একটি জায়গার গল্প হলেও এর অনুভূতি ও অভিজ্ঞতা সারা দেশের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে সক্ষম। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এবং একই অঞ্চলে শুটিংয়ের মাধ্যমে নির্মিত হয়েছে ছবিটি।

#Delupi #BangladeshiCinema #ViennaFilmFestival #ProudMoment


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]