জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার Hridoy Khan দীর্ঘ বিরতির পর আবারও একক গান নিয়ে ফিরছেন শ্রোতাদের মাঝে
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার Hridoy Khan দীর্ঘ বিরতির পর আবারও একক গান নিয়ে ফিরছেন শ্রোতাদের মাঝে। তাঁর নতুন গান “হাহাকার” মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল, শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
সমসাময়িক গীতিকার Someshwar Oli-এর কথায় নির্মিত এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই। গানটি নিয়ে তিনি জানান, গত কয়েক বছরে নিয়মিতভাবে গান প্রকাশ না করতে পারলেও ভক্তদের ভালোবাসা ও প্রত্যাশা কখনো কমেনি। সেই প্রত্যাশা থেকেই তৈরি হয়েছে “হাহাকার”।
হৃদয় খান বলেন, তিনি আবারও তাঁর সেই স্বতন্ত্র মেলোডির ধারা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন—যে ধারা একসময় তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। তাঁর আশা, নতুন গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি হৃদয় খান তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “Trapped” প্রকাশ করেন, যেখানে তিনি অভিনয়ও করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী Monalisa-র সঙ্গে। প্রায় চার বছরের পরিশ্রমে নির্মিত এই প্রজেক্টের সঙ্গে মুক্তি পেয়েছিল গান “Shada Kalo”। গানটির কণ্ঠ, সুর ও সংগীতায়োজনও করেছিলেন হৃদয় খান নিজেই।
নতুন গান “হাহাকার” দিয়ে আবারও মেলোডির জাদু ছড়াতে প্রস্তুত হৃদয় খান।
#HridoyKhan #Hahakar #BanglaSong #NewMusicRelease

Comments
Post a Comment