ওয়ারফেইজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ শুরু করেছে বিশ্বখ্যাত লাইটার ব্র্যান্ড Zippo
বাংলাদেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেইজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ শুরু করেছে বিশ্বখ্যাত লাইটার ব্র্যান্ড Zippo। এই সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে Zippo’র সঙ্গে যুক্ত হলো ওয়ারফেইজ—যা দেশের সংগীত অঙ্গনের জন্য একটি গর্বের মুহূর্ত।
এই অংশীদারিত্বের আওতায় বাজারে আনা হয়েছে দুটি সীমিত সংস্করণের (limited edition) Zippo লাইটার। একটি ডিজাইন অনুপ্রাণিত ব্যান্ডটির প্রথম অ্যালবাম “Warfaze” থেকে, আরেকটি তাদের জনপ্রিয় অ্যালবাম “Pothchola” ঘিরে। ইতোমধ্যেই পণ্যগুলো Zippo Bangladesh-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
গত বছর স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে ব্যান্ডটির বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবে Zippo। বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন করছে Luxco Trading Limited।
ব্যান্ডের নেতা শেখ মনিরুল আলম টিপু এই উদ্যোগকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, “ওয়ারফেইজ সবসময়ই প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করেছে। Zippo’র মতো একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য গর্বের।” তিনি আরও বলেন, বিশ্বের বহু কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে কাজ করার পর ওয়ারফেইজের অন্তর্ভুক্তি এই সহযোগিতাকে আরও বিশেষ করে তুলেছে।
সম্প্রতি একুশে পদক অর্জনের মাধ্যমে চার দশকের যাত্রায় নতুন সম্মান যুক্ত করেছে ব্যান্ডটি। Luxco Trading-এর ব্যবস্থাপনা পরিচালক ইরফান হোসেন জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশে কালেক্টিবল মার্চেন্ডাইজ সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, এবং ভবিষ্যতে আরও সংস্কৃতিনির্ভর বিশেষ সংস্করণ আনার লক্ষ্য রয়েছে।
#Warfaze #Zippo #BangladeshMusic #LimitedEdition

Comments
Post a Comment