মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে আলোচনায় এসেছিল মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’

মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে আলোচনায় এসেছিল মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘কনট্রাক্ট ম্যারেজ’। তবে এত আলোচনা-সমালোচনার পরও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই কুমিল্লার একমাত্র মাল্টিপ্লেক্স কেএসক্রিনে তিনটি শো চললেও বিক্রি হয়নি একটি টিকিটও। পরদিন সকালেও একই চিত্র দেখা যায়।

পরিচালক হাসান জাহাঙ্গীরের এই সিনেমা ঘিরে শুরু থেকেই ছিল নানা অভিযোগ। মৌসুমীর দাবি, তাকে যুক্তরাষ্ট্রে একটি টিভি নাটকের শুটিংয়ের কথা বলে কাজ করানো হয়েছিল, সিনেমার কথা জানানো হয়নি। অন্যদিকে অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই সিনেমার পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে। পরে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিনেতা সিয়াম মৃধাও অভিযোগ তোলেন, টিভি সিরিয়ালের ফুটেজ ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া।

এসব অভিযোগের জেরে সিনেমাটির সেন্সর সনদ স্থগিত করা হলেও পরে হাইকোর্টের নির্দেশে মুক্তির অনুমতি পায় ‘কনট্রাক্ট ম্যারেজ’। কিন্তু শেষ পর্যন্ত বিতর্ক দর্শক আনতে পারেনি—খালি আসনই যেন হয়ে উঠেছে সিনেমাটির বাস্তবতা।


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]