বাংলাদেশি চলচ্চিত্র আবারও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রাখল
বাংলাদেশি চলচ্চিত্র আবারও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রাখল। নির্মাতা Mejbaur Rahman Sumon পরিচালিত চলচ্চিত্র “Roid” এবার জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ International Film Festival Innsbruck-এর অফিসিয়াল প্রোগ্রামে। লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ আর মাটির গন্ধমাখা গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এর আগে “Roid” প্রদর্শিত হয়েছিল International Film Festival Rotterdam এবং Seattle International Film Festival-এ। এবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসব ইনসব্রুকে নির্বাচিত হওয়াকে সিনেমাটির জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, উৎসবের Audience Competition বিভাগে প্রদর্শিত হবে “Roid”। আগামী ২ জুন রাত ৯:১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯:২৫ মিনিটে অস্ট্রিয়ার ইনসব্রুকে সিনেমাটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইনসব্রুক শহরটি ইউরোপের জনপ্রিয় পর্যটন ও শীতকালীন ক্রীড়ানগরী হিসেবে পরিচিত। ১৯৬৪ ও ১৯৭৬ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের গৌরবও রয়েছে শহরটির। মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমকালীন বাস্তবতাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে বিশেষ পরিচিত এই উৎসব।
বিশ্বের নানা প্রান্তের স্বাধীন নির্মাতাদের কাজ নিয়ে আয়োজিত এই উৎসবে এর আগে অংশ নিয়েছেন কিরো রুসো, পানাহ পানাহি, হেইলি গেরিমা ও শাজি এন করুণের মতো খ্যাতিমান নির্মাতারা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের “Roid”।
সিনেমাটিতে অভিনয় করেছেন Nazifa Tushi এবং Mostafizur Noor Imran।
#Roid #BangladeshiCinema #IFFI #MejbaurRahmanSumon

Comments
Post a Comment