বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা
বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। আগামী ১০ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে “মাদার অ্যাওয়ার্ড ২০২৬”।
চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার পাশাপাশি একজন মা হিসেবে তাঁর দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে। ববিতা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা ও একুশে পদক পাওয়ার পরও “মাদার অ্যাওয়ার্ড” তাঁর কাছে ভীষণ আবেগের এবং বিশেষ অনুভূতির।
তিনি বলেন, পর্দায় মায়ের চরিত্রে অভিনয় এবং বাস্তব জীবনে একমাত্র ছেলে অনীককে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাঁর হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন ববিতা। আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আনন্দমেলা আয়োজনেও তাঁকে আজীবন সম্মাননা দেওয়ার কথা রয়েছে। 🌸🎬
#Babita #MothersDay #BangladeshiCinema #LegendaryActress

Comments
Post a Comment