ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে এবার বাংলাদেশের জন্য গর্বের খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে এবার বাংলাদেশের জন্য গর্বের খবর। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে DJ Sanjoy।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসের SoFi Stadium-এ যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচের আগে জমকালো উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন সানজয়। একই মঞ্চে থাকবেন বিশ্বখ্যাত তারকা Katy Perry এবং Lisa।
অনুভূতি প্রকাশ করে সানজয় বলেন, একসময় যেই মঞ্চের স্বপ্ন দেখতেন, আজ সেই বিশ্বমঞ্চের অংশ হতে পারা তাঁর কাছে অবিশ্বাস্য। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন পর্যন্ত পৌঁছানোকে তিনি বিশেষ অর্জন বলেও উল্লেখ করেন।
বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে আরও পারফর্ম করবেন J Balvin, Anitta ও আরও অনেক আন্তর্জাতিক তারকা। ফুটবল আর সংগীতের এই মহাযজ্ঞে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সানজয়—এ যেন পুরো দেশের জন্যই এক গর্বের মুহূর্ত।
#FIFAWorldCup2026 #DJSanjoy #BangladeshPride #WorldCupOpening
.png)
Comments
Post a Comment