শিশুতোষ অ্যাডভেঞ্চার চলচ্চিত্রের ঘাটতির মধ্যেই নতুন আশার আলো নিয়ে ফিরছেন নির্মাতা Raisul Islam Anik
বাংলাদেশে শিশুতোষ অ্যাডভেঞ্চার চলচ্চিত্রের ঘাটতির মধ্যেই নতুন আশার আলো নিয়ে ফিরছেন নির্মাতা Raisul Islam Anik। “এটি চিত্র” ও “বিশ্বাস করেন ভাই”-এর পর এবার তিনি নির্মাণ করেছেন শিশু-কিশোরদের জন্য রহস্য ও রোমাঞ্চে ভরপুর চলচ্চিত্র “গুপ্তধনের খোঁজে”।
মডেল ও অভিনেতা Antu Kareem প্রযোজিত এই সিনেমায় উঠে এসেছে বন্ধুত্ব, ইতিহাস আর গুপ্তধনের সন্ধানে একদল কিশোরের দুঃসাহসিক অভিযানের গল্প। রহস্যময় সংকেত, গোপন মানচিত্র আর বিপদসংকুল যাত্রার মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি।
নির্মাতা জানান, শিশুদের কল্পনাশক্তি, সাহস আর ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করাই এই চলচ্চিত্রের অন্যতম লক্ষ্য। অন্যদিকে প্রযোজক অন্ত করিম মনে করেন, বাংলা ভাষায় শিশুদের জন্য আরও মানসম্মত গল্পভিত্তিক সিনেমা তৈরি হওয়া সময়ের দাবি।
পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এখন শুধু অপেক্ষা মুক্তির তারিখ ঘোষণার।
#GuptodhonerKhoje #BanglaCinema #AdventureFilm #ChildrensMovie

Comments
Post a Comment