বলিউডে আবারও ফিরতে পারে জনপ্রিয় জুটি Salman Khan ও Kareena Kapoor Khan
বলিউডে আবারও ফিরতে পারে জনপ্রিয় জুটি Salman Khan ও Kareena Kapoor Khan। নির্মাতা জুটি Raj Nidimoru ও Krishna DK-এর নতুন সুপারহিরো ঘরানার সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে তাদের।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবিটিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে কারিনাই এখন সবচেয়ে এগিয়ে। সবকিছু চূড়ান্ত হলে প্রায় এক দশক পর আবারও পর্দায় ফিরবে এই জুটি। এর আগে তারা দর্শকদের উপহার দিয়েছেন Bajrangi Bhaijaan, Bodyguard ও Kyon Ki-এর মতো জনপ্রিয় সিনেমা।
নতুন এই সিনেমায় সালমান খানকে দেখা যাবে এক ভিন্নধর্মী সুপারহিরো চরিত্রে, যেখানে বয়সের ভার পেরিয়েও তাকে ফিরতে হবে বড় এক মিশনে। অ্যাকশন আর রাজ-ডিকের স্বাক্ষরধর্মী হাস্যরস মিলিয়ে সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
#SalmanKhan #KareenaKapoor #Bollywood #SuperheroFilm

Comments
Post a Comment