মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’। দেশীয় দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে ছবিটি।

আগামী ৫ জুন থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের সিনেমা হলে প্রদর্শিত হবে ‘রইদ’। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছবিটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে Screenxcope এবং DeshiEvents। মুক্তির প্রথম ধাপে ছবিটি প্রদর্শিত হবে সিডনি ও মেলবোর্নে। পরবর্তীতে ধাপে ধাপে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড এবং ক্যানবেরার দর্শকরাও উপভোগ করার সুযোগ পাবেন বহুল আলোচিত এই চলচ্চিত্রটি।

গ্রামীণ জীবন, মানুষের অনুভূতি এবং মাটির গন্ধমাখা গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘রইদ’ ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ছবিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের গল্প তুলে ধরতে যাচ্ছে ‘রইদ’। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এটি হতে পারে বড় পর্দায় একটি বিশেষ সিনেমা অভিজ্ঞতা।

#Roid #BangladeshiCinema #AustralianRelease #WorldCinema


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]