গত ১১ মে শোবনম বুবলী ও শাকিব খান কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন
শোবনম বুবলীর পরিবারে এলো নতুন সুখবর। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, গত ১১ মে তিনি ও শাকিব খান কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান।
সুখবরটি জানিয়ে বুবলী লিখেছেন, তাদের পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানাতে পেরে তারা ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। একইসঙ্গে তিনি সবার কাছে নবজাতক কন্যার জন্য দোয়া কামনা করেছেন এবং দীর্ঘদিন ধরে পাশে থাকার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শেখজাদ খান বীর। এবার কন্যা শারলিনের আগমনে পরিবারে যোগ হলো নতুন আনন্দের অধ্যায়। খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং শোবিজ অঙ্গনের সহকর্মীরা অভিনন্দন ও শুভকামনায় ভাসাচ্ছেন নবজাতককে।
শারলিন খানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন সবাই।

Comments
Post a Comment