সত্যের খোঁজে শুরু হতে যাচ্ছে এক রোমাঞ্চকর যাত্রা

সত্যের খোঁজে শুরু হতে যাচ্ছে এক রোমাঞ্চকর যাত্রা। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ “হেডলাইন”-এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

পরিচালক সালেহ সোবহান আউনীম নির্মিত এই সিরিজের পোস্টারে দেখা গেছে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে স্টাইলিশ কালো টাক্সেডো ও বো-টাইয়ে। তাদের দৃঢ় দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এমন এক অনুসন্ধানের, যার গভীরে লুকিয়ে আছে বহুদিনের চাপা পড়ে থাকা এক বিস্ফোরক সত্য।

পুরোনো সংবাদপত্রের স্তর ভেদ করে উঠে আসার ভিজ্যুয়ালটি সাংবাদিকতা, অনুসন্ধান এবং গোপন রহস্য উন্মোচনের আবহকে আরও শক্তিশালী করেছে। পোস্টারের গাঢ় ও রহস্যময় পরিবেশ দর্শকদের মনে প্রশ্ন জাগাচ্ছে—কোন সত্যের সন্ধানে নামছে এই দুই চরিত্র?

অপূর্ব ও ইয়াশের পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন আফসানা আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রাই রাজন্নাসহ আরও অনেকে। নির্মাতা আউনীম জানিয়েছেন, “হেডলাইন” শুধু একটি অনুসন্ধানমূলক গল্প নয়; এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারিবারিক সম্পর্ক, আবেগ এবং মানুষের জীবনের নানা অনিশ্চয়তার প্রতিচ্ছবি।

রহস্য, অনুসন্ধান আর পারিবারিক নাটকের মিশেলে তৈরি “হেডলাইন” বিশ্বব্যাপী স্ট্রিমিং শুরু করবে আগামী ২৫ জুন। এখন দেখার অপেক্ষা—সংবাদপত্রের পাতার আড়ালে লুকিয়ে থাকা সেই সত্য শেষ পর্যন্ত কীভাবে সামনে আসে।

#Headline #Apurba #YashRohan #HoichoiOriginal


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]