আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ কনসার্টে কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

 

সংগীতজীবনের দীর্ঘ ও গৌরবময় পথচলাকে উদযাপন করতে আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। ‘রুনা লায়লা লিগ্যাসি ট্যুর’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, মেলবোর্ন রিসাইটাল সেন্টারে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান।

অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ (ABCx)-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টে রুনা লায়লার সঙ্গে মঞ্চ মাতাবে বেঙ্গল সিম্ফনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও শিল্পী ইমন চৌধুরীর নেতৃত্বে ব্যান্ডটি পরিবেশন করবে তাদের জনপ্রিয় পরিবেশনা।

বেঙ্গল সিম্ফনির ম্যানেজার সুজন দেবনাথ জানিয়েছেন, সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আয়োজকদের সঙ্গে প্রাথমিক সব আলোচনা সম্পন্ন হয়েছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৩০ জুলাই ঢাকাছাড়ার কথা রয়েছে দলের।

এদিকে ব্যান্ডের সদস্য মো. সাইদুজ্জামান সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের পোস্টার প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে রুনা লায়লার কালজয়ী জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বেঙ্গল সিম্ফনি পরিবেশন করবে ‘কোক স্টুডিও বাংলা’র বহুল আলোচিত কয়েকটি গান। সম্ভাব্য তালিকায় রয়েছে ‘শাদা শাদা কালা কালা’, ‘কথা কইয়ো না’, ‘বাজি’, ‘আমি ঘোমটা খুলে’ এবং ‘টেকা পাখি’সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় পরিবেশনা।

এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। অস্ট্রেলিয়াজুড়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ সংগীতপ্রেমীদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।

#RunaLaila #LegacyTour #BengalSymphony #MelbourneConcert


Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]