এবার নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ
লোকগান ও আধুনিক সাউন্ডের মিশেলে টানা দুই সফল গান উপহার দেওয়ার পর এবার নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ। জনপ্রিয় এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তার আসন্ন একক গান ‘প্রেমের কলঙ্ক’ নিয়ে হাজির হতে যাচ্ছেন খুব শিগগিরই।
গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। হাবিবের ভাষায়, ধারাবাহিক ফোক-ফিউশন গানের পর শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের কিছু করার ভাবনা থেকেই জন্ম হয়েছে ‘প্রেমের কলঙ্ক’।
সম্প্রতি ‘মহা জাদু’ এবং ‘কই রইলা রে’ গান দুটির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেন হাবিব। বিশেষ করে Coke Studio Bangla-তে তাজিক শিল্পী মেহরনিগোরি রুস্তামের সঙ্গে তার সহযোগিতা নতুন করে আলোচনায় আনে ফোক-ফিউশন ধারাকে। এরপর ঈদে প্রকাশিত ‘কই রইলা রে’ গানটি শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়।
নতুন গান ‘প্রেমের কলঙ্ক’-এর মাধ্যমে হাবিব আবারও তার স্বকীয় সংগীতধারা ও আধুনিক গীতিকবিতার সমন্বয়ে ভিন্ন কিছু উপহার দিতে চলেছেন। এখন শুধু অপেক্ষা গানটি প্রকাশের।
#HabibWahid #PremerKolonko #BanglaMusic #NewRelease

Comments
Post a Comment