‘দিদি নম্বর ১’-এ নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে স্বস্তিকা মুখার্জি

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছে অনুষ্ঠানটির সঙ্গে তাঁর নাম এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল যে, অনেকের কাছেই ‘দিদি’ মানেই ছিল রচনা।

তবে এবার সেই পরিচিত সমীকরণে আসছে বড় পরিবর্তন। শোটির নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোর মাধ্যমে জি বাংলা আনুষ্ঠানিকভাবে নতুন ‘দিদি’ হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছে।

শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন মৌসুমে বদলে যাচ্ছে অনুষ্ঠানটির বেশ কিছু নিয়ম ও উপস্থাপনাও। আগে যেখানে একসঙ্গে চারজন প্রতিযোগী অংশ নিতেন, সেখানে এবার অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১০। পাশাপাশি যোগ হচ্ছে নতুন নতুন গেম সেগমেন্ট ও চমকপ্রদ পর্ব।

সময়সূচিতেও এসেছে পরিবর্তন। এতদিন দুপুরে প্রচারিত হওয়া অনুষ্ঠানটি এখন থেকে সম্প্রচারিত হবে রাত ১০টা ১৫ মিনিটে (ভারতীয় সময়)। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে ‘দিদি নম্বর ১’-এর নতুন যাত্রা।

অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, কাজের চাপ একটি কারণ হলেও শোকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত মূলত চ্যানেল কর্তৃপক্ষের। এ বিষয়ে তাঁর আর কিছু বলার নেই বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে স্বস্তিকা মুখার্জির আগমন ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নতুন ফরম্যাট, নতুন নিয়ম এবং নতুন উপস্থাপনায় ‘দিদি নম্বর ১’ দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

#DidiNo1 #SwastikaMukherjee #ZeeBangla #TollywoodTV


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]