'লাইফলাইন'–এর বিশেষ প্রদর্শনীতে আবেগাপ্লুত মিম


চর্কির অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’–এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে। অনুষ্ঠানে চলচ্চিত্রটির অভিনয়শিল্পী, নির্মাতা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন।

প্রদর্শনী শুরুর আগে চলচ্চিত্রটির সম্পাদক ময়ূখ বারীর প্রয়াত বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত গল্পটি তার ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় বলে জানান তিনি। কথা বলতে বলতেই চোখ ভিজে ওঠে তার।

ছবিতে মিমের বাবার চরিত্রে অভিনয় করা খায়রুল আলম সবুজও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত অতিথিদের অনেকেই ছবিটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন। বিশেষ করে মিম, রেজওয়ান পারভেজের পাশাপাশি অখমো হাসানের অভিনয় দর্শকদের আলাদা করে মুগ্ধ করেছে।

চলচ্চিত্রটির গান ‘আমারে নাও’ ইতোমধ্যেই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। কাজী আসাদের কথায় গানটির সুর করেছেন জাহিদ নিরব এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী ঐশী। ঐশী জানান, শুরু থেকেই গল্পের আবেগের সঙ্গে পরিচিত থাকায় গানটিতে সেই অনুভূতি ফুটিয়ে তুলতে পেরেছেন, যা দর্শকদের ভালোবাসা পেয়েছে।

‘লাইফলাইন’ চর্কির জন্য বিদ্যা সিনহা মিমের প্রথম কাজ। এর আগে পরিচালক কাজী আসাদ নির্মাণ করেছিলেন চর্কির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’

নির্মাতা কাজী আসাদের ভাষ্য, ভালোবাসার জন্য মানুষ কতদূর যেতে পারে এবং কী কী ত্যাগ স্বীকার করতে প্রস্তুত— সেই প্রশ্নকে কেন্দ্র করেই এগিয়েছে ‘লাইফলাইন’-এর গল্প। অনন্যা নামের এক তরুণীর জীবনযাত্রার মাধ্যমে ভালোবাসা, আত্মত্যাগ ও সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।

ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাজনীন হাসান চুমকি, অনীশা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভাসহ একাধিক শিল্পী।

#Lifeline #BidyaSinhaMim #Chorki #BanglaCinema


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]