বর্ষাকে স্বাগত জানিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’


আষাঢ়ের আবহ আর বর্ষার চিরচেনা অনুভূতিকে সঙ্গীতে রূপ দিয়ে কোক স্টুডিও বাংলা প্রকাশ করেছে তাদের সিজন ৪-এর নতুন গান ‘মেঘ’। আজ সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে প্রকাশিত গানটি বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য ও আধুনিক সাউন্ডের এক অনন্য সংমিশ্রণ হিসেবে নির্মিত হয়েছে।

‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন সংগীতশিল্পী অর্ণব এবং শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। মিয়ান কি মালহার রাগের ভিত্তিতে নির্মিত এই সৃষ্টিতে বর্ষার সঙ্গে জড়িয়ে থাকা অপেক্ষা, নতুন আশার জন্ম এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি ফুটে উঠেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে গানটিতে যুক্ত হয়েছে আধুনিক স্পোকেন ওয়ার্ডের ছোঁয়া। ফলে শাস্ত্রীয় সঙ্গীতের আবেগ অক্ষুণ্ন রেখেই এটি সমকালীন শ্রোতাদের কাছে আরও সহজে পৌঁছে যাওয়ার মতো করে উপস্থাপন করা হয়েছে।

গানটিতে মোহাম্মদ শোয়েবের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম ও মৌসুমী দত্ত। শাস্ত্রীয় গায়কি, আধুনিক গীতরচনা এবং সমসাময়িক সংগীতায়োজনের সমন্বয়ে তৈরি এই প্রযোজনা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নতুন প্রজন্মের সৃজনশীল ভাবনার এক সুন্দর মেলবন্ধন তুলে ধরেছে।

বাংলা গান, কবিতা ও গল্পে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উদযাপন করতেই সময়োপযোগী এই আয়োজন নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা।


#CokeStudioBangla #Megh #BanglaMusic #MonsoonVibes

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]