সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব



 সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব, ‘সংকোটা দুলছে’র ঝুলিতে সেরা চিত্রগ্রহণের পুরস্কার

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরও একটি আন্তর্জাতিক সাফল্য বয়ে আনল ‘সংকোটা দুলছে’ (The Blind Girl and an Elephant)। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি অর্জন করেছে এশিয়ান নিউ ট্যালেন্ট (Asian New Talent) বিভাগে সেরা চিত্রগ্রহণ (Best Cinematography) পুরস্কার।

চলচ্চিত্রটির অসাধারণ চিত্রগ্রহণের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছেন সিনেমাটোগ্রাফার সামিউল করিম শুপ্তক। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতিতে সম্মাননাটি গ্রহণ করেন চলচ্চিত্রের পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ এবং প্রযোজক মনোজ প্রামাণিক

এবারের উৎসবে একই বিভাগে চীনের ‘Her First Taste’ নির্বাচিত হয়েছে সেরা চলচ্চিত্র হিসেবে। ছবিটির অভিনেত্রী মা ফুফু জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। অন্যদিকে থাইল্যান্ডের নির্মাতা সমপট চিদগাসর্নপংসে তাঁর ‘Nine Temples to Heaven’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন সেরা পরিচালক সম্মাননা এবং সমপপ সাংখামফোল হয়েছেন সেরা অভিনেতা

‘সংকোটা দুলছে’ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই সঙ্গে এটি প্রযোজক মনোজ প্রামাণিক-এর প্রযোজনা প্রতিষ্ঠান ম্যানপাচিত্র-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রযোজনা। বাংলাদেশি এই উদ্যোগে সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিল জার্মানির মোগাডর ফিল্মস। আন্তর্জাতিকভাবে পরিচিত জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে ছিলেন অ্যাসোসিয়েট প্রযোজক, আর খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক ও প্রযোজক ডার্সি প্যাকেট কাজ করেছেন কনসাল্টিং প্রযোজক হিসেবে। এছাড়া নির্মাতা ও প্রযোজক ফজলে হাসান শিশির ছিলেন সহ-প্রযোজকের দায়িত্বে।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের একটি গ্রামীণ জনপদকে কেন্দ্র করে। সমাজের কুসংস্কার, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং নানাবিধ সামাজিক নিপীড়নের মধ্যে বসবাসকারী তিন নারীর জীবনসংগ্রামকে এতে তুলে ধরা হয়েছে। নানা প্রতিকূলতা ও বেদনাময় অভিজ্ঞতার মধ্য দিয়ে এক অন্ধ তরুণী নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পায় এবং এক রহস্যময় হাতির মুখোমুখি হওয়ার মাধ্যমে গল্পটি নতুন এক প্রতীকী মাত্রা লাভ করে।

পুরো চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সাদাকালো (Black and White) ফ্রেমে, যা এর নান্দনিকতা ও প্রতীকী ভাষাকে আরও গভীর করেছে। নারীর আত্মমুক্তি, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কাব্যিক চলচ্চিত্রভাষায় তুলে ধরেছে এই সিনেমা।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক বেপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম এবং নিশাত তাসনিমসহ আরও অনেকে।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই অর্জন বাংলাদেশের স্বাধীনধারার চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের গল্প, নির্মাণশৈলী এবং চলচ্চিত্রভাষার গ্রহণযোগ্যতা যে ক্রমেই বাড়ছে, ‘সংকোটা দুলছে’র এই সম্মাননা তারই আরেকটি উজ্জ্বল প্রমাণ।

#BangladeshiCinema #ShanghaiFilmFestival #AsianNewTalent #BestCinematography

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]