মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানাতে বিশেষ কনসার্টে ওয়ারফেইজ



 বাংলাদেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেইজ এবার পপসম্রাট মাইকেল জ্যাকসন-এর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করছে একটি ব্যতিক্রমধর্মী ট্রিবিউট কনসার্ট। আগামী ৩১ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএফসিসি) হল অব ফেমে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। কনসার্টে প্রবেশের জন্য বিকেল ৪টা থেকে গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়

৪ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। ওয়ারফেইজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে ব্র্যান্ডমিথমার্স অ্যান্ড কো.। পাওয়ারড বাই পার্টনার হিসেবে রয়েছে চুটি রিসোর্ট, কক্সবাজার। এছাড়া কার্পে ডিয়েম প্লেলিস্ট পার্টনার এবং কোকা-কোলা অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

প্রায় তিন ঘণ্টার এই আয়োজনের প্রথম অংশজুড়ে থাকবে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গানগুলোর পরিবেশনা। গানগুলোর সঙ্গে থাকবে বিশেষ কোরিওগ্রাফি, নৃত্য পরিবেশনা এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল প্রোডাকশন। বিরতির পর দ্বিতীয় পর্বে ওয়ারফেইজ পরিবেশন করবে তাদের নিজস্ব জনপ্রিয় গান।

বিশেষ এই কনসার্টটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। সম্প্রতি একুশে পদক অর্জনের পর এটিই হতে যাচ্ছে ওয়ারফেইজের প্রথম একক লাইভ শো।

হল অব ফেমে প্রায় চার হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও, সবার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আয়োজকরা দর্শকসংখ্যা সীমিত রেখে ২,৫০০টি টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

গেটসেটরক প্ল্যাটফর্মে তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে—ভিআইপি, গ্র্যান্ড ভিউ এবং লেজেন্ডস সার্কেল। প্রতিটি শ্রেণির দর্শকই খাবার, বিশুদ্ধ পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা পাবেন। ভিআইপি টিকিটধারীরা পাবেন বিশেষ মার্চেন্ডাইজ এবং ব্যান্ড সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। গ্র্যান্ড ভিউ টিকিটে থাকবে প্রিমিয়াম গ্যালারি আসন, আর লেজেন্ডস সার্কেল তৈরি করা হয়েছে দাঁড়িয়ে উপভোগ করতে আগ্রহী রকপ্রেমীদের জন্য।

ওয়ারফেইজের ড্রামার ও ব্যান্ড লিডার টিপু জানান, আগে থেকেই তারা মাইকেল জ্যাকসনের কয়েকটি গান, বিশেষ করে ‘বিট ইট’‘বিলি জিন’, কনসার্টে পরিবেশন করতেন। সম্প্রতি মাইকেলকে নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র এবং বিশ্বজুড়ে এমজে-ভক্তদের উচ্ছ্বাস তাদের এই পূর্ণাঙ্গ ট্রিবিউট আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে।

লিড গিটারিস্ট কামাল বলেন, মাইকেল জ্যাকসনের সঙ্গীতকে মঞ্চে নতুনভাবে উপস্থাপন করা অত্যন্ত কঠিন একটি কাজ। কারণ তাঁর প্রতিটি সৃষ্টিই নিখুঁত পরিকল্পনা ও সূক্ষ্মতার প্রতীক। তবুও দর্শকদের জন্য সেরা অভিজ্ঞতা দিতে তারা নিরলসভাবে প্রস্তুতি নিচ্ছেন।

সিন্থেসাইজার বাদক শামস জানান, মাইকেলের গানে সিন্থের ব্যবহার অত্যন্ত বেশি, যেখানে গিটারের উপস্থিতি তুলনামূলক কম। তাই সেই সাউন্ডকে ওয়ারফেইজের নিজস্ব রক ঘরানায় রূপান্তর করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের লক্ষ্য, পরিবেশনাটি যেন একই সঙ্গে মাইকেল জ্যাকসনের পরিচিত আবহ এবং ওয়ারফেইজের স্বতন্ত্র রক পরিচয় বহন করে।

ভোকালিস্ট পলাশ বলেন, মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী নন, তিনি একটি সময়ের প্রতীক। ‘হিল দ্য ওয়ার্ল্ড’, ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ কিংবা ‘আর্থ সং’-এর মতো গান মানবতা ও পৃথিবীর প্রতি দায়িত্ববোধের বার্তা বহন করে। তাই এসব গান মঞ্চে পরিবেশন করাকে তারা একটি দায়িত্ব হিসেবেই দেখছেন।

এদিকে গিটারিস্ট সামির বিশেষভাবে গিটার সিন্থেসাইজার ব্যবহার করে জ্যাকসনের মূল সাউন্ডের সঙ্গে ওয়ারফেইজের রকধর্মী পরিবেশনার সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন। অন্যদিকে শৌমেনও এই ট্রিবিউট কনসার্টের জন্য নিজের পারফরম্যান্সে এনেছেন নতুনত্ব।

সংবাদ সম্মেলনে চুটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, ওয়ারফেইজ এবং মাইকেল জ্যাকসন—দুজনেরই তিনি দীর্ঘদিনের ভক্ত। এই বিশেষ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ডমিথের চেয়ারম্যান রাকিবুল আজম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ মাহদী হাসান, মার্স অ্যান্ড কো.-এর চেয়ারম্যান মাহবুবুল আকরাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আতিফ আহমেদ

#Warfaze #MichaelJackson #TributeConcert #BangladeshMusic

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]